Jeremiah 29:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারমিয়া নবী নির্বাসিত লোকদের অবশিষ্ট প্রাচীনদের কাছে এবং বখতে-নাসার কর্তৃক জেরুশালেম থেকে বন্দীরূপে ব্যাবিলনে নীত ইমামদের, নবীদের ও সমস্ত লোকের কাছে পত্রের এসব কথা লিখেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নির্বাসিতদের মধ্যে অবশিষ্ট বেঁচে থাকা প্রাচীনদের, যাজকদের ও অন্য সব মানুষকে, যাদের নেবুখাদনেজার জেরুশালেম থেকে ব্যাবিলনে নির্বাসিত করেন, তাদের কাছে ভাববাদী যিরমিয় যে পত্র প্রেরণ করেন, তার নির্যাস এরকম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিকনিয় রাজা, মাতারাণী ও নপুংসক সকল এবং যিহূদার ও যিরূশালেমের অধ্যক্ষগণ, শিল্পকরেরা ও কর্ম্মকারেরা যিরূশালেম হইতে প্রস্থান করিলে পর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিকনিয় রাজা, মাতারাণী ও নপুংসক সকল এবং যিহূদার ও যিরূশালেমের অধ্যক্ষগণ, শিল্পকরেরা ও কর্মকারেরা যিরূশালেম হইতে প্রস্থান করিলে পর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্দীদের মধ্যে বেঁচে থাকা বৃদ্ধ নেতাদের, পুরোহিতদের ও নবীদের এবং অন্য যে সব লোকদের নবূখদ্নিৎসর যিরূশালেম থেকে বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন তাদের কাছে নবী যিরমিয় যিরূশালেম থেকে একটা চিঠি পাঠিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্দীদের মধ্যে বেঁচে থাকা বৃদ্ধ নেতাদের, ইমামদের ও নবীদের এবং অন্য যে সব লোকদের বখতে-নাসার জেরুজালেম থেকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন তাদের কাছে নবী ইয়ারমিয়া জেরুজালেম থেকে একটা চিঠি পাঠিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা নেবুকাডনেজার জেরুশালেম থেকে যে সব পুরোহিত, নবী এবং নেতৃবৃন্দকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন, তাদের কাছে আমি একটা চিঠি লিখলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় ইহুদীদের কাছে, যারা বাবিলে বন্দী ছিল, একটি চিঠি পাঠিয়েছিল| একই চিঠি সে বাবিলে বাস করা নেতাদের, যাজকদের, ভাববাদীদের এবং সাধারণ লোকদের পাঠিয়েছিল| এদের সবাইকে বাবিলের রাজা নবূখদ্রিত্সর জেরুশালেম থেকে ধরে নিয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটিই হল গুটানো চিঠি, যা যিরমিয় ভাববাদী বন্দীদের মধ্যে অবশিষ্ট থাকা প্রাচীনদের, যাজকদের, ভাববাদীদের এবং অন্য যে সমস্ত লোকেদের নবূখদনিৎসর যিরূশালেম থেকে বাবিলে নির্বাসিত করেছিলেন তাদের কাছে পাঠিয়েছিলেন।