Jeremiah 29:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ বলেন, আমি তোমাদের পক্ষে যেসব সঙ্কল্প করছি, তা আমিই জানি; সেসব মঙ্গলের সঙ্কল্প, অমঙ্গলের নয়, তোমাদের শেষ ফল ও আশাসিদ্ধি দেবার সঙ্কল্প!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি,” সদাপ্রভু এই কথা বলেন। “তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়, তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা, সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সঙ্কল্প করিতেছি, তাহা আমিই জানি; সে সকল মঙ্গলের সঙ্কল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সঙ্কল্প!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা, সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সঙ্কল্প করিতেছি, তাহা আমিই জানি; সেই সকল মঙ্গলের সঙ্কল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সঙ্কল্প!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি; তা তোমাদের মংগলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি; তা তোমাদের উপকারের জন্য, অপকারের জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একমাত্র আমিই জানি তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা, তোমাদের আগামী দিনের স্বপ্ন ও আশাকে সফল করার কথা, বিপর্যয়ের নয়, তোমাদের মঙ্গল ও সমৃদ্ধিশালী করার পরিকল্পনার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার পরিকল্পনাগুলো কি তা জানি| তাই এগুলো তোমাদের বললাম|” এই হল প্রভুর বার্তা| “আমি তোমাদের সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ দিতে চাই| তোমাদের জন্য আমার ভাল ভাল পরিকল্পনা আছে| তোমাদের আঘাত করবার কোন পরিকল্পনা আমার নেই| আমি তোমাদের আশা এবং সু-ভবিষ্যৎ দিতে চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি নিজেই জানি এটি সদাপ্রভুর ঘোষণা তোমাদের শান্তির জন্য পরিকল্পনা, ক্ষতির জন্য নয়; যা তোমাদের একটি ভবিষ্যত ও আশা দেবে।