Jeremiah 29:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদেরকে আমার উদ্দেশ পেতে দেব, মাবুদ এই কথা বলেন; এবং আমি তোমাদের বন্দীদশা ফিরাব এবং যেসব জাতির মধ্যে ও যেসব স্থানে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছি, সেসব স্থান থেকে তোমাদেরকে সংগ্রহ করবো, মাবুদ এই কথা বলেন; এবং যে স্থান থেকে তোমাদেরকে বন্দী করে এনেছি, সেই স্থানে তোমাদেরকে পুনর্বার নিয়ে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আমার সন্ধান পাবে,” সদাপ্রভু এই কথা বলেন, “আমি তোমাদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনব। আমি তোমাদের যেখানে যেখানে নির্বাসিত করেছিলাম, সেই সমস্ত জাতি ও স্থান থেকে তোমাদের সংগ্রহ করব এবং যে দেশ থেকে তোমাদের নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই দেশে ফিরিয়ে আনব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন; এবং আমি তোমাদের বন্দি-দশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন; এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দি করিয়া আনিয়াছি, সেই স্থানে তোমাদিগকে পুনর্ব্বার লইয়া যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন; এবং আমি তোমাদের বন্দিদশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন; এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দি করিয়া আনিয়াছি, সেই স্থানে তোমাদিগকে পুনর্বার লইয়া যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আমাকে জানতে পারবে, আর আমি তোমাদের বন্দীদশা থেকে ফিরিয়ে আনব। যে সব জাতি ও জায়গার মধ্যে আমি তোমাদের দূর করে দিয়েছি সেখান থেকে আমি তোমাদের জড়ো করব। যে জায়গা থেকে আমি তোমাদের বন্দী করে নিয়ে গেছি আমি সেখানেই তোমাদের ফিরিয়ে আনব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আমাকে জানতে পারবে, আর আমি তোমাদের বন্দীদশা থেকে ফিরিয়ে আনব। যে সব জাতি ও জায়গার মধ্যে আমি তোমাদের দূর করে দিয়েছি সেখান থেকে আমি তোমাদের জমায়েত করব। যে জায়গা থেকে আমি তোমাদের বন্দী করে নিয়ে গেছি আমি সেখানেই তোমাদের ফিরিয়ে আনব। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হ্যাঁ, আমি বলছি তোমরা আমাকে পাবে। আমি যেখানে যেখানে তোমাদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম, প্রতিটি দেশ ও প্রতিটি স্থান থেকে আমি তোমাদের দেশে ফিরিয়ে আনব, যেখান থেকে তোমাদের আমি নির্বাসনে পাঠিয়েছিলাম। তোমাদের আমি তোমাদেরই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের আমাকে খুঁজতে দেব|” প্রভু বলেন: “আমি তোমাদের নির্বাসন থেকে এই জায়গায় ফিরিয়ে আনব| আমিই সেই জন যে তোমাদের বন্দীরূপে পাঠিয়ে ছিলাম| কিন্তু আমি তোমাদের সমস্ত দেশ থেকে এবং সমস্ত জায়গা থেকে যেখানে আমি তোমাদের বন্দীরূপে পাঠিয়ে ছিলাম সকলকে একত্রিত করব|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমাদের মাধ্যমে আমার খোঁজ পাওয়া যাবে এটি সদাপ্রভুর ঘোষণা, আমি তোমাদের বন্দীদশা থেকে ফিরিয়ে আনব এবং সমস্ত জাতির কাছ থেকে একত্রিত করব ও যেখানে আমি তোমাদের ছড়িয়ে দিয়েছিলাম সেখান স্থাপন করব এটি সদাপ্রভুর ঘোষণা, আমার কারণে যেখান থেকে তোমরা নির্বাসিত হয়েছিলে, সেখানে তোমাদের কে ফিরিয়ে আনব।