Jeremiah 29:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের সিংহাসনে উপবিষ্ট বাদশাহ্‌র ও এই নগরবাসী সমস্ত লোকের বিষয়ে, তোমাদের যে ভাইয়েরা তোমাদের সঙ্গে বন্দীদশার স্থানে প্রস্থান করে নি, সেই সবকিছুর বিষয়ে মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দাউদের সিংহাসনে উপবেশনকারী রাজা ও অন্য সব লোক, তোমাদের স্বদেশবাসী যারা নির্বাসনে যায়নি, যারা এই নগরে থেকে গেছে, তাদের উদ্দেশে সদাপ্রভু এই কথা বলেন—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদের সিংহাসনে উপবিষ্ট রাজার বিষয়ে ও এই নগরবাসী সমস্ত লোকের বিষয়ে, তোমাদের যে ভ্রাতৃগণ তোমাদের সহিত বন্দি-দশার স্থানে প্রস্থান করে নাই, সেই সকলের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদের সিংহাসনে উপবিষ্ট রাজার বিষয়ে ও এই নগরবাসী সমস্ত লোকের বিষয়ে, তোমাদের যে ভ্রাতৃগণ তোমাদের সহিত বন্দিদশার স্থানে প্রস্থান করে নাই, সেই সকলের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দায়ূদের সিংহাসনে বসা রাজার বিষয়ে এবং এই শহরের বাদবাকী সমস্ত লোকদের বিষয়ে, অর্থাৎ আপনাদের দেশের লোক যারা আপনাদের সংগে বন্দী হয়ে যায় নি তাদের সকলের বিষয়ে সদাপ্রভু বলছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দাউদের সিংহাসনে বসা বাদশাহ্‌র বিষয়ে এবং এই শহরের বাদবাকী সমস্ত লোকদের বিষয়ে, অর্থাৎ আপনাদের দেশের লোক যারা আপনাদের সংগে বন্দী হয়ে যায় নি তাদের সকলের বিষয়ে মাবুদ বলছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন তোমরা, প্রভু পরমেশ্বর সেই রাজার সম্বন্ধে, যিনি দাউদের সিংহাসনে বসেছেন, এবং তোমাদের এই নগরীর অধিবাসীদের সম্বন্ধে কি বলেছেন। তারা তোমাদের সঙ্গে নির্বাসনে যায়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু এইগুলি বলেছেন তোমাদের আত্মীয়দের সম্বন্ধে যাদের বাবিলে নিয়ে আসা হয়নি| আমি বলছি দায়ুদের সিংহাসনে বসা বর্তমান রাজা এবং সেই সব লোকদের সম্বন্ধে যারা এখনও জেরুশালেমে পড়ে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু সেই রাজাকে, যে দায়ূদের সিংহাসনে বসেন এবং এই শহরে বসবাসকারী লোকেরা, তোমার ভাইয়েরা যারা তোমাদের সাথে বন্দী হয়নি তাদের এই কথা বলেন