Jeremiah 29:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, আমি তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী নিয়ে তাদের পিছনে পিছনে ধাবমান হব এবং দুনিয়ার সমস্ত রাজ্যে তাদেরকে ভেসে বেড়াবার জন্য তুলে দেব; এবং যেসব জাতির মধ্যে তাদেরকে তাড়িয়ে দিয়েছি, সেসব জাতির কাছে তাদেরকে বদদোয়া, বিস্ময়, বিদ্রূপ ও টিটকারির পাত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করব ও জগতের সমস্ত রাজ্যের কাছে তাদের ঘৃণ্য করে তুলব। আমি যেখানেই তাদের বিতাড়িত করি, সেইসব জাতির কাছে অভিশাপ ও বিভীষিকার, নিন্দা ও দুর্নামের পাত্র করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, আমি খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী লইয়া তাহাদের পশ্চাতে পশ্চাতে ধাবমান হইব, এবং পৃথিবীর সমস্ত রাজ্যে তাহাদিগকে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব; এবং যে সকল জাতির মধ্যে তাহাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সমস্ত জাতির নিকটে তাহাদিগকে অভিশাপের, বিস্ময়ের, শিশ শব্দের ও টিট্‌কারির পাত্র করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, আমি খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী লইয়া তাহাদের পশ্চাতে পশ্চাতে ধাবমান হইব, এবং পৃথিবীর সমস্ত রাজ্যে তাহাদিগকে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব; এবং যে সকল জাতির মধ্যে তাহাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সমস্ত জাতির নিকটে তাহাদিগকে অভিশাপের, বিস্ময়ের, শিস শব্দের ও টিট্‌কারির পাত্র করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়ক নিয়ে তাদের পিছনে তাড়া করব এবং পৃথিবীর সমস্ত রাজ্যের কাছে তাদের ভয়ের পাত্র করে তুলব। যে সব জাতির মধ্যে আমি তাদের তাড়িয়ে দেব তাদের কাছে তাদের করে তুলব ঠাট্টা-বিদ্রূপ ও ঘৃণার পাত্র। তাদের অবস্থা দেখে লোকেরা হতভম্ব হবে ও তাদের নাম অভিশাপ হিসাবে ব্যবহার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী নিয়ে তাদের পিছনে তাড়া করব এবং দুনিয়ার সমস্ত রাজ্যের কাছে তাদের ভয়ের পাত্র করে তুলব। যে সব জাতির মধ্যে আমি তাদের তাড়িয়ে দেব তাদের কাছে তাদের করে তুলব ঠাট্টা-বিদ্রুপ ও ঘৃণার পাত্র। তাদের অবস্থা দেখে লোকেরা হতভম্ব হবে ও তাদের নাম বদদোয়া হিসাবে ব্যবহার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী দিয়ে আমি তাদের তাড়া করব। তাদের এই অবস্থা দেখে পৃথিবীর সমস্ত জাতি আতঙ্কগ্রস্ত হবে। আমি তাদের চারিদিকে ছড়িয়ে দেব। তাদের এই দুর্দশা দেখে লোকে হতচকিত হবে, বিহ্বল হবে আতঙ্কে। লোকে তাদের উপহাস করবে, তাদের নাম নিয়ে অভিসম্পাত দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের তরবারি, অনাহার ও রোগসমূহ দিয়ে তাড়া করব| আমি তাদের দুর্দশাগ্রস্ত অবস্থা এমন ভয়াবহ করে তুলব যে পৃথিবীর সমস্ত দেশগুলি বিস্ময় বিহবল এবং ভীত হয়ে যাবে| তারা ধ্বংস হয়ে যাবে| তাদের নামগুলো অভিশাপ হিসেবে ব্যবহৃত হবে| সমস্ত জাতিগুলি, যেখানে আমি তাদের পাঠাব, ওদের অপমান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তরোয়াল, দূর্ভিক্ষ ও মহামারী নিয়ে তাদের খোঁজ করব এবং পৃথিবীর সমস্ত রাজ্যের কাছে তাদের ভয়ের পাত্র করে তুলব সমস্ত জাতির কাছে একটি ভীতি, একটি অভিশপ্ত, শিশ শব্দের এবং একটি লজ্জার পাত্র, যেখানে আমি তাকে ছড়িয়ে দিয়েছিলাম।