Jeremiah 29:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিকনিয় বাদশাহ্, মাতারাণী ও নপুংসকদের এবং এহুদার ও জেরুশালেমের কর্মকর্তারা, শিল্পকরেরা ও কর্মকারেরা জেরুশালেম থেকে প্রস্থান করার পর তিনি এই পত্র লিখেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(রাজা যিহোয়াখীন ও রাজমাতা, রাজদরবারের কর্মকর্তারা এবং যিহূদা ও জেরুশালেমের নেতারা, কারুশিল্পী ও সুদক্ষ মিস্ত্রিরা যখন জেরুশালেম থেকে নির্বাসনে যান, এ সেই সময়কার ঘটনা)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরমিয় ভাববাদী নির্ব্বাসিত লোকদের অবশিষ্ট প্রাচীনবর্গের নিকটে, এবং নবূখদ্নিৎসর কর্ত্তৃক যিরূশালেম হইতে বন্দিরূপে বাবিলে নীত যাজকগণের, ভাববাদিগণের ও সমস্ত লোকের নিকটে শাফনের পুত্র ইলিয়াসা ও হিল্কিয়ের পুত্র গমরিয়ের হাতে যিরূশালেম হইতে একখানি পত্র পাঠাইয়া দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরমিয় ভাববাদী নির্বাসিত লোকদের অবশিষ্ট প্রাচীনবর্গের নিকটে, এবং নবূখদ্নিৎসর কর্তৃক যিরূশালেম হইতে বন্দিরূপে বাবিলে নীত যাজকগণের, ভাববাদিগণের ও সমস্ত লোকের নিকটে শাফনের পুত্র ইলিয়াসা ও হিল্কিয়ের পুত্র গমরিয়ের হাতে যিরূশালেম হইতে একখানি পত্র পাঠাইয়া দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যিহোয়াখীন, তাঁর মা, রাজকর্মচারীরা, যিহূদা ও যিরূশালেমের নেতারা, কারিগর ও কর্মকারেরা বন্দী হয়ে যিরূশালেম থেকে যাবার পরে এই চিঠি লেখা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ যিহোয়াখীন, তাঁর মা, রাজকর্মচারীরা, এহুদা ও জেরুজালেমের নেতারা, কারিগর ও কর্মকারেরা বন্দী হয়ে জেরুজালেম থেকে যাবার পরে এই চিঠি লেখা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যিহোয়াকিম, তাঁর জননী, রাজপ্রাসাদের কর্মচারীবৃন্দ, যিহুদীয়া ও জেরুশালেমের নেতৃবৃন্দ, শিল্পী ও দক্ষ কারিগরদের নির্বাসনে নিয়ে যাবার পর আমি চিঠি লিখেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(রাজা যিকনিয়, রানী মা, সভাপরিষদ, যিহূদা এবং জেরুশালেমের নেতৃবৃন্দকে, ছুতোর মিস্ত্রীদের এবং কামারদের জেরুশালেম থেকে নির্বাসিত হিসেবে নিয়ে যাবার পর এই চিঠি পাঠানো হয়েছিল| এদের সবাইকে জেরুশালেম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা যিকনিয়, রাজমাতা, রাজকর্মচারীরা, যিহূদা ও যিরূশালেমের নেতারা এবং কারিগরেরা যিরূশালেম থেকে যাবার পরে এই চিঠি লেখা হয়েছিল।