Jeremiah 29:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা যত নির্বাসিত লোক, যাদের আমি জেরুশালেম থেকে ব্যাবিলনে প্রেরণ করেছি, তোমরা সকলে মাবুদের কালাম শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, আমি যাদের জেরুশালেম থেকে ব্যাবিলনে নির্বাসনে প্রেরণ করেছি, সেই তোমরা সদাপ্রভুর বাক্য শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা যত নির্ব্বাসিত লোক আমাদ্বারা যিরূশালেম হইতে বাবিলে প্রেরিত হইয়াছ, তোমরা সকলে সদাপ্রভুর বাক্য শ্রবণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা যত নির্বাসিত লোক আমা দ্বারা যিরূশালেম হইতে বাবিলে প্রেরিত হইয়াছ, তোমরা সকলে সদাপ্রভুর বাক্য শ্রবণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য তোমরা বন্দীরা, যাদের আমি যিরূশালেম থেকে বাবিলে পাঠিয়ে দিয়েছি, তোমরা সবাই আমার কথা শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য তোমরা বন্দীরা, যাদের আমি জেরুজালেম থেকে ব্যাবিলনে পাঠিয়ে দিয়েছি, তোমরা সবাই আমার কথা শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা, যাদের আমি ব্যাবিলনে পাঠিয়েছি, শোন, আমি প্রভু পরমেশ্বর যা বলছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা লোকরা যারা নির্বাসনে রয়েছ, শোন! আমিই সে জন যে তোমাদের জেরুশালেম ছেড়ে বাবিলে যেতে বাধ্য করেছিলাম| সেহেতু তোমরা প্রভুর বার্তা শোন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য তোমরা নিজেরা সদাপ্রভুর বাক্য শোন, তোমরা সমস্ত নির্বাসিতরা, যাদের তিনি যিরূশালেম থেকে বাবিলে পাঠিয়েছেন: