Jeremiah 29:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোলায়ের পুত্র আহাব ও মাসেয়ের পুত্র সিদিকিয়, যারা মিথ্যা করে আমার নামে তোমাদের কাছে ভবিষ্যদ্বাণী বলে, তাদের বিষয়ে বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, দেখ, আমি তাদের ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের হাতে তুলে দেব; সে তোমাদের দৃষ্টিগোচরে তাদেরকে হত্যা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোলায়ের পুত্র আহাব ও মাসেয়ের পুত্র সিদিকিয় সম্বন্ধে, যারা আমার নামে তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলেছে, তাদের সম্বন্ধে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, “আমি তাদের ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের হাতে সমর্পণ করব। সে তোমাদের চোখের সামনে তাদের মেরে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোলায়ের পুত্র আহাব ও মাসেয়ের পুত্র সিদিকিয়, যাহারা মিথ্যা করিয়া আমার নামে তোমাদের কাছে ভাববাণী বলে, তাহাদের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের হস্তে সমর্পণ করিব; সে তোমাদের দৃষ্টিগোচরে তাহাদিগকে বধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোলায়ের পুত্র আহাব ও মাসেয়ের পুত্র সিদিকিয়, যাহারা মিথ্যা করিয়া আমার নামে তোমাদের কাছে ভাববাণী বলে, তাহাদের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের হস্তে সমর্পণ করিব; সে তোমাদের দৃষ্টিগোচরে তাহাদিগকে বধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোলায়ের ছেলে আহাব ও মাসেয়ের ছেলে সিদিকিয়, যারা আমার নাম করে তোমাদের কাছে মিথ্যা কথা বলছে তাদের সম্বন্ধে আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমি বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের হাতে তাদের তুলে দেব, আর সে তোমাদের চোখের সামনেই তাদের মেরে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোলায়ের ছেলে আহাব ও মাসেয়ের ছেলে সিদিকিয়, যারা আমার নাম করে তোমাদের কাছে মিথ্যা কথা বলছে তাদের সম্বন্ধে আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি যে, আমি ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের হাতে তাদের তুলে দেব, আর সে তোমাদের চোখের সামনেই তাদের হত্যা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর কোলায়ের পুত্র আহাব এবং মাসেয়ের পুত্র সিদিকিয়ের সম্বন্ধে বলেছেন, যারা তাঁর নাম নিয়ে মিথ্যা কথা বলে, তাদের তিনি ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের হাতে তুলে দেবেন। রাজা তোমাদের সকলের চোখের সামনে তাদের মৃত্যু ঘটাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোলায়ের পুত্র আহাব এবং মাসেয়ের পুত্র সিদিকিয় সম্বন্ধে সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি বলেছেন: “এই দুজন তোমাদের কাছে মিথ্যা প্রচার করেছে| তারা বলে বেড়াচ্ছে যে তারা আমার বাণী প্রচার করছে| কিন্তু তারা মিথ্যা বলছে| আমি ঐ ভাববাদীদের বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরকে দিয়ে দেব এবং নবূখদ্রিত্‌সর ঐ দুই জন ভাববাদীকে বাবিলে নির্বাসিত সমস্ত লোকদের সামনে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর কোলায়ের ছেলে আহাব ও মাসেয়ের ছেলে সিদিকিয়, যারা আমার নামে তোমাদের কাছে মিথ্যা ভাববাণী করে, তাদের সম্মন্ধে এই কথা বলি: দেখ, আমি বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে তাদের সমর্পণ করব। সে তোমাদের চোখের সামনেই তাদের হত্যা করবে।