Jeremiah 29:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ব্যাবিলনে এহুদার যত নির্বাসিত লোক আছে, তাদের মধ্যে ঐ দুই ব্যক্তির উপলক্ষে এই বদদোয়ার কথা প্রচলিত হবে, ‘ব্যাবিলনের বাদশাহ্ যে সিদিকিয় ও আহাবকে আগুনে পুড়িয়ে ছিলেন, তাদের মত মাবুদ তোমাকে করুন।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের কারণে, যিহূদা থেকে ব্যাবিলনে নির্বাসিত সকলে এই অভিশাপের বাক্য ব্যবহার করবে: ‘সদাপ্রভু তোমার প্রতি সিদিকিয় ও আহাবের মতো আচরণ করুন, যাদের ব্যাবিলনের রাজা অগ্নিদগ্ধ করেছেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাবিলে যিহূদার যত নির্ব্বাসিত লোক আছে, তাহাদের মধ্যে ঐ দুই ব্যক্তির উপলক্ষে এই অভিশাপের কথা প্রচলিত হইবে, ‘বাবিল-রাজ যে সিদিকিয়কে ও আহাবকে অগ্নিতে ভাজিয়াছিলেন, তাহাদের ন্যায় সদাপ্রভু তোমাকে করুন।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাবিলে যিহূদার যত নির্বাসিত লোক আছে, তাহাদের মধ্যে ঐ দুই ব্যক্তির উপলক্ষে এই অভিশাপের কথা প্রচলিত হইবে, ‘বাবিল-রাজ যে সিদিকিয়কে ও আহাবকে অগ্নিতে ভাজিয়াছিলেন, তাহাদের ন্যায় সদাপ্রভু তোমাকে করুন।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলে থাকা যিহূদার সমস্ত বন্দীরা তাদের কথা মনে করে এই অভিশাপ ব্যবহার করবে, ‘সদাপ্রভু তোমাকে সিদিকিয় ও আহাবের মত করুন, যাদের বাবিলের রাজা আগুনে পুড়িয়েছিলেন,’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনে থাকা এহুদার সমস্ত বন্দীরা তাদের কথা মনে করে এই বদদোয়া ব্যবহার করবে, ‘মাবুদ তোমাকে সিদিকিয় ও আহাবের মত করুন, যাদের ব্যাবিলনের বাদশাহ্ আগুনে পুড়িয়েছিলেন,’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম থেকে যাদের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল, তারা যদি কখনও কাউকে অভিসম্পাত দিতে চায়, তারা বলবে, ‘প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে রাজা আহাব ও সিদিকিয়ের মত ব্যবহার করুন, যাদের ব্যাবিলনের রাজা জীবন্ত পুড়িয়ে মেরেছিলেন।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত নির্বাসিতদের কাছে এই হত্যা শাস্তির উদাহরণ হিসেবে মনে থাকবে| ঐ বন্দী যিহূদার অন্যদের বলবে: ‘প্রভু তোমাদের সঙ্গেও সিদিকিয় এবং আহাবের মতো ব্যবহার করতে পারেন| বাবিলের রাজা ওই দুজনকে আগুনে পুড়িয়ে মেরেছে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বাবিলে যিহূদার যে সমস্ত বন্দী লোক আছে, তাদের মাধ্যমে সেই লোকেদের একটি অভিশাপের কথা বলা হবে। অভিশাপটি হবে, সদাপ্রভু তোমাকে সিদিকিয় ও আহাবের মত করুন, যাদের বাবিলের রাজা আগুনে পুড়িয়েছিলেন।