Jeremiah 29:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তারা ইসরাইলের মধ্যে মূঢ়তার কাজ করেছে, নিজ নিজ প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করেছে এবং মিথ্যা করে আমার নামে, আমি যা হুকুম করি নি, এমন কথা বলেছে; আমিই জানি, আমিই সাক্ষী, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তারা ইস্রায়েলের মধ্যে জঘন্য সব কাজ করেছে; তারা প্রতিবেশীদের স্ত্রীদের সঙ্গে ব্যভিচার করেছে এবং আমার নাম করে মিথ্যা কথা বলেছে। যে কথা আমি তাদের বলবার অধিকার দিইনি। আমি একথা জানি এবং আমি এই বিষয়ের সাক্ষী,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহারা ইস্রায়েলের মধ্যে মূঢ়তার কার্য্য করিয়াছে, আপন আপন প্রতিবাসীর স্ত্রীর সহিত ব্যভিচার করিয়াছে, এবং মিথ্যা করিয়া আমার নামে, আমি যাহা আজ্ঞা করি নাই, এমন কথা বলিয়াছে; আমিই জানি, আমিই সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহারা ইস্রায়েলের মধ্যে মূঢ়তার কার্য করিয়াছে, আপন আপন প্রতিবাসীর স্ত্রীর সহিত ব্যভিচার করিয়াছে, এবং মিথ্যা করিয়া আমার নামে, আমি যাহা আজ্ঞা করি নাই, এমন কথা বলিয়াছে; আমিই জানি, আমিই সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তারা ইস্রায়েলীয়দের মধ্যে জঘন্য কাজ করেছে; তারা প্রতিবেশীদের স্ত্রীদের সংগে ব্যভিচার করেছে এবং আমি তাদের যা বলতে বলি নি তারা আমার নাম করে সেই সব মিথ্যা কথা বলেছে। আমি তা জানি এবং আমি তার সাক্ষী। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তারা বনি-ইসরাইলদের মধ্যে জঘন্য কাজ করেছে; তারা প্রতিবেশীদের স্ত্রীদের সংগে জেনা করেছে এবং আমি তাদের যা বলতে বলি নি তারা আমার নাম করে সেই সব মিথ্যা কথা বলেছে। আমি তা জানি এবং আমি তার সাক্ষী। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই-ই হল তাদের ভবিতব্য, কারণ তারা সাংঘাতিক পাপে লিপ্ত তারা পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছে, প্রভু পরমেশ্বরের নাম নিয়ে মিথ্যা বলেছে। এ কাজ পরমেশ্বরের ইচ্ছাবিরুদ্ধ। তারা কি করেছে, সব তিনি জানেন। তিনি এর প্রত্যক্ষদর্শী সাক্ষী। এ কথা প্রভু পরমেশ্বর বলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দুই ভাববাদী ইস্রায়েলের লোকদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল| তারা তাদের প্রতিবেশীদের স্ত্রীর সঙ্গে পাপ ও ব্যভিচারে মেতে উঠেছিল| তারা মিথ্যে প্রচার করে তা আমার নামে চালিয়েছিল| আমি তাদের ওসব করতে বলিনি| আমি জানি তারা কি করেছিল| আমি তার একজন সাক্ষী|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ইস্রায়েলীয়দের মধ্যে যে লজ্জাজনক কাজ করেছে; তারা প্রতিবেশীর স্ত্রীদের সঙ্গে ব্যভিচার করেছে এবং তারা আমার নামে সেই সব মিথ্যা কথা বলেছে, আমি তাদের যা বলতে বলি নি; এর কারণেই এই সব ঘটবে। কারণ একমাত্র আমিই জানি; আমি তার সাক্ষী। এটি সদাপ্রভুর ঘোষণা।