Jeremiah 29:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব অনাথোতীয় যে ইয়ারমিয়া তোমাদের কাছে নিজেকে নবী বলে দেখায়, তাকে তুমি কেন তিরস্কার কর নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাজেই তুমি কেন অনাথোতীয় যিরমিয়কে কঠোরভাবে তিরস্কার করোনি, যে তোমাদের মধ্যে একজন ভাববাদীর মতো ভান করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব অনাথোতীয় যে যিরমিয় তোমাদের কাছে আপনাকে ভাববাদী বলিয়া দেখায়, তাহাকে তুমি কেন তিরস্কার কর নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব অনাথোতীয় যে যিরমিয় তোমাদের কাছে আপনাকে ভাববাদী বলিয়া দেখায়, তাহাকে তুমি কেন তিরস্কার কর নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই অনাথোতের যিরমিয় যখন তোমাদের কাছে নবীর মত কথা বলছে তখন তাকে তুমি শাস্তি দাও নি কেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই অনাথোতের ইয়ারমিয়া যখন তোমাদের কাছে নবীর মত কথা বলছে তখন তাকে তুমি শাস্তি দাও নি কেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনাথোৎ নিবাসী যিরমিয়ের প্রতি এই ব্যবস্থা নেওয়া হল না কেন, সে প্রজাদের কাছে প্রবক্তা নবীর ভূমিকা নিয়ে ভাষণ দিচ্ছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন যিরমিয় ভাববাদীদের মতো ব্যবহার করছে| সুতরাং কেন তুমি তাকে বন্দী করছো না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন, অনাথোতীর যিরমিয় যে তোমার বিরুদ্ধে নিজেকে ভাববাদী বলে, তাকে তুমি তিরস্কার করো নি কেন?