Jeremiah 29:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
না করাতেই সে ব্যাবিলনে আমাদের কাছে একটি পত্র পাঠিয়ে বলেছে, ‘বিলম্ব হবে, তোমরা বাড়ি নির্মাণ করে বাস কর, উপবন রোপণ করে ফল ভোগ কর।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে আমাদের কাছে ব্যাবিলনে এই বার্তা প্রেরণ করেছে: এখনও অনেক দিন আমাদের এখানে থাকতে হবে। তাই ঘরবাড়ি তৈরি করে তোমরা সেখানে বসবাস করো; উদ্যান তৈরি করে তার ফল খাও।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
না করাতেই সে বাবিলে আমাদের নিকটে একখান পত্র পাঠাইয়াছে, বলিয়াছে, ‘বিলম্ব হইবে, তোমরা গৃহ নির্ম্মাণ করিয়া বাস কর, উপবন রোপন করিয়া ফল ভোগ কর।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
না করাতেই সে বাবিলে আমাদের নিকটে একখানি পত্র পাঠাইয়াছে, বলিয়াছে, ‘বিলম্ব হইবে, তোমরা গৃহ নির্মাণ করিয়া বাস কর, উপবন রোপণ করিয়া ফল ভোগ কর।’”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তো বাবিলে আমাদের কাছে এই খবর পাঠিয়েছে যে, অনেক দিন আমাদের এখানে থাকতে হবে। সেইজন্য আমরা যেন ঘর-বাড়ী তৈরী করে এখানে বাস করি এবং বাগান করে তার ফল ভোগ করি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তো ব্যাবিলনে আমাদের কাছে এই খবর পাঠিয়েছে যে, অনেক দিন আমাদের এখানে থাকতে হবে। সেইজন্য আমরা যেন ঘর-বাড়ী তৈরী করে এখানে বাস করি এবং বাগান করে তার ফল ভোগ করি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাকে থামাতে হবে, কারণ সে ব্যাবিলনিয়ায় ইহুদীদের বলছে যে, সেখানে তাদের দীর্ঘদিন বন্দী হয়ে থাকতে হবে। কাজেই সেখানে তারা ঘরবাড়ি তৈরী করুক, বসবাস করুক, বাগান তৈরি করুক, তাদের উৎপাদিত ফসল ভোগ করুক তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় বাবিলে আমাদের কাছে এই কথাগুলি পাঠিয়েছে: বাবিলে তোমাদের দীর্ঘদিনের জন্য বাস করতে হবে| সুতরাং তোমরা সেখানেই ঘরবাড়ি তৈরী করে স্থায়ীভাবে বসবাস শুরু করো| চাষ-আবাদ করে নিজেরাই নিজেদের খাদ্যশস্য উৎপাদন করো|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে বাবিলে আমাদের কাছে এটা বলে পাঠিয়েছে যে, অনেক দিন লাগবে। তাই বাড়ি তৈরী কর ও সেখানে বাস কর, বাগান চাষ কর এবং তার ফল খাও।