Jeremiah 29:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারমিয়া এই পত্রখানি শাফনের পুত্র ইলিয়াসা ও হিল্কিয়ের পুত্র গমরিয়ের হাতে পাঠিয়ে দেন। এহুদার বাদশাহ্‌ সিদিকিয় ব্যাবিলনে, ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসারের কাছে, এদেরকে পাঠিয়েছিলেন। সেই পত্রে লেখা ছিল:
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ওই পত্রখানি শাফনের পুত্র এলাসা ও হিল্কিয়ের পুত্র গমরিয়ের হাতে সমর্পণ করেন, যাদের যিহূদার রাজা সিদিকিয়, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কাছে প্রেরণ করেন। সেই পত্রে লেখা ছিল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ সিদিকিয় বাবিলে, বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের নিকটে, ইহাঁদিগকে পাঠাইয়াছিলেন। সেই পত্রে এই কথা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ সিদিকিয় বাবিলে, বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের নিকটে, ইঁহাদিগকে পাঠাইয়াছিলেন। সেই পত্রে এই কথা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাফনের ছেলে ইলিয়াসা ও হিল্কিয়ের ছেলে গমরিয়কে যিহূদার রাজা সিদিকিয় রাজা নবূখদ্‌নিৎসরের কাছে পাঠিয়েছিলেন, আর তাদেরই হাতে যিরমিয় চিঠিখানা দিয়েছিলেন। তাতে লেখা ছিল:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাফনের ছেলে ইলাসাহ্‌ ও হিল্কিয়ের ছেলে গমরিয়কে এহুদার বাদশাহ্‌ সিদিকিয় বাদশাহ্‌ বখতে-নাসারের কাছে পাঠিয়েছিলেন, আর তাদেরই হাতে ইয়ারমিয়া চিঠিখানা দিয়েছিলেন। তাতে লেখা ছিল:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চিঠিটা আমি দিয়েছিলাম শাফনের পুত্র ইলিয়াসা এবং হিল্কিয়ের পুত্র গমরিয়ের হাতে। যিহুদীয়ারাজ সিদিকিয় এদের ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের কাছে পাঠিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা সিদিকিয় নবূখদ্রিত্‌সরের কাছে ইলিয়াসা এবং গমরিযকে পাঠিয়েছিল| ইলিয়াসা ছিল শাফনের পুত্র এবং গমরিয ছিল হিল্কিয়ের পুত্র| যিরমিয় ঐ দুজনকে বাবিলে পৌঁছিযে দেওয়ার জন্য একটি চিঠি দিয়েছিল| চিঠির বক্তব্য ছিল এই:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি এই গোটানো চিঠি শাফনের ছেলে ইলীয়াসা ও হিল্কিয়ের ছেলে গমরিয়ের হাতে পাঠিয়েছিলেন, যাকে যিহূদার রাজা সিদিকিয় বাবিলের রাজা নবূখদনিৎসরের কাছে পাঠিয়েছিলেন।