Jeremiah 29:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সমস্ত নির্বাসিত লোকের কাছে এই কথা বলে পাঠাও, মাবুদ নিহিলামীয় শময়িয়ের বিষয়ে এই কথা বলেন, আমি শময়িয়কে প্রেরণ না করলেও সে তোমাদের কাছে ভবিষ্যদ্বাণী বলে মিথ্যা কথায় তোমাদের বিশ্বাস জন্মিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“নির্বাসিত সকলের কাছে তুমি এই বার্তা প্রেরণ করো: ‘নিহিলামীয় শময়িয় সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন: আমি শময়িয়কে প্রেরণ না করলেও, সে যেহেতু তোমাদের কাছে ভাববাণী বলেছে এবং তোমাদের মিথ্যা কথা বিশ্বাস করার জন্য চালিত করেছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সমস্ত নির্ব্বাসিত লোকের কাছে এই কথা বলিয়া পাঠাও, সদাপ্রভু নিহিলামীয় শময়িয়ের বিষয়ে এই কথা কহেন, আমি শময়িয়কে প্রেরণ না করিলেও সে তোমাদের কাছে ভাববাণী বলিয়া মিথ্যা কথায় তোমাদের বিশ্বাস জন্মাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সমস্ত নির্বাসিত লোকের কাছে এই কথা বলিয়া পাঠাও, সদাপ্রভু নিহিলামীয় শময়িয়ের বিষয়ে এই কথা কহেন, আমি শময়িয়কে প্রেরণ না করিলেও সে তোমাদের কাছে ভাববাণী বলিয়া মিথ্যা কথায় তোমাদের বিশ্বাস জন্মাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি সমস্ত বন্দীদের কাছে এই খবর পাঠিয়ে দাও যে, নিহিলামীয় শময়িয়ের বিষয়ে সদাপ্রভু বলছেন, ‘আমি শময়িয়কে পাঠাই নি, তবুও সে তোমাদের কাছে নিজেকে নবী হিসাবে দেখিয়ে মিথ্যা কথায় তোমাদের বিশ্বাস করিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি সমস্ত বন্দীদের কাছে এই খবর পাঠিয়ে দাও যে, নিহিলামীয় শময়িয়ের বিষয়ে মাবুদ বলছেন, ‘আমি শময়িয়কে পাঠাই নি, তবুও সে তোমাদের কাছে নিজেকে নবী হিসাবে দেখিয়ে মিথ্যা কথায় তোমাদের বিশ্বাস করিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের বন্দীদের কাছে শময়িয় সম্বন্ধে আমার এই বার্তা পাঠিয়ে দাও, ‘আমি প্রভু পরমেশ্বর, শময়িয় ও তার সমস্ত বংশধরকে শাস্তি দেব। আমি তাকে পাঠাই নি, কিন্তু সে তোমার কাছে এমন ভাবে কথা বলেছে যেন সে একজন নবী এবং সে তোমাকে তার মিথ্যা কথায় বিশ্বাস করিয়েছে। তোমাদের মাঝে তার কোনও বংশধর থাকবে না। আমার প্রজাদের জন্য আমি যে কল্যাণমূলক কাজ করতে চলেছি, তার কিছুই সে দেখতে পাবে না, কারণ সে তাদের বিদ্রোহ করতে বলেছে।’ আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয় এই কথাগুলি, বাবিলে যারা নির্বাসিত, সেই সমস্ত লোকের কাছে পাঠিয়ে দাও| শময়িয় নিহিলামীয়টি সম্বন্ধে প্রভু যা বলেছেন তা হল এই: শময়িয় তোমাদের কাছে বার্তা প্রচার করেছে কিন্তু আমি তাকে পাঠাই নি| শময়িয় তোমাদের মিথ্যাকে বিশ্বাস করতে শিখিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি সমস্ত নির্বাসিতদের কাছে এই খবর পাঠাও, নিহিলামীয় শময়িয়ের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি শময়িয়কে তোমাদের কাছে না পাঠালেও, সে তোমাদের কাছে ভাববাণী করেছে; সে মিথ্যা কথায় তোমাদের বিশ্বাস করিয়েছে’।