Jeremiah 29:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদেরকে যে নগরে বন্দী করে এনেছি, সেখানকার শান্তির চেষ্টা কর ও সেখানকার জন্য মাবুদের কাছে মুনাজাত কর; কেননা সেখানকার শান্তিতে তোমাদের শান্তি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সঙ্গে ওই নগরের শান্তি ও সমৃদ্ধির অন্বেষণ করো, যেখানে আমি তোমাদের নির্বাসিত করেছি। সদাপ্রভুর কাছে সেই নগরের জন্য প্রার্থনা করো, কারণ সেই নগরের সমৃদ্ধি হলে তোমরাও সমৃদ্ধ হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদিগকে যে নগরে বন্দি করিয়া আনিয়াছি, তথাকার শান্তি চেষ্টা কর, ও সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা কর; কেননা সেখানকার শান্তিতে তোমাদের শান্তি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদিগকে যে নগরে বন্দি করিয়া আনিয়াছি, তথাকার শান্তির চেষ্টা কর, ও সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা কর; কেননা তথাকার শান্তিতে তোমাদের শান্তি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া যে শহরে আমি তোমাদের বন্দী হিসাবে নিয়ে গেছি সেখানকার মংগলের চেষ্টা কর। এর জন্য আমার কাছে প্রার্থনা কর, কারণ যদি সেই শহরের মংগল হয় তবে তোমাদেরও মংগল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া যে শহরে আমি তোমাদের বন্দী হিসাবে নিয়ে গেছি সেখানকার উন্নতির চেষ্টা কর। এর জন্য আমার কাছে মুনাজাত কর, কারণ যদি সেই শহরের উন্নতি হয় তবে তোমাদেরও উন্নতি হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেখানে বন্দীরূপে আমি তোমাদের পাঠিয়েছি, সেই সমস্ত নগরের কল্যাণের দিকে দৃষ্টি রেখো। তাদের হয়ে আমার কাছে প্রার্থনা কর, কারণ তারা সমৃদ্ধিলাভ করলে তোমাদেরও সমৃদ্ধি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে শহরে আমি তোমাদের পাঠিয়েছি সেই শহরের উন্নতির জন্য ভালো কাজ কর| শহরের জন্য প্রভুর কাছে প্রার্থনা করো| কারণ শহরে যদি শান্তি বিরাজ করে তাহলে তোমরাও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই শহরে শান্তির খোঁজ কর যেখানে আমার কারণে তোমরা নির্বাসিত হয়েছ এবং আমার পক্ষে মধ্যস্থতা কর, কারণ যদি সেই শহর শান্তিতে থাকে তবে তোমরাও শান্তিতে থাকবে।