Jeremiah 29:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, তোমাদের মধ্যে উপস্থিত তোমাদের নবীরা ও গণকেরা তোমাদেরকে বিভ্রান্ত না করুক; এবং তোমরা যেসব স্বপ্ন দেখে থাক, সেই স্বপ্নগুলোতে মনোযোগ দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হ্যাঁ, এই কথাই বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন: “তোমাদের মধ্যে স্থিত ভাববাদীরা ও গণকেরা তোমাদের বিভ্রান্ত না করুক। তোমরা তাদের স্বপ্নের কথায় বিশ্বাস কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমাদের মধ্যে উপস্থিত তোমাদের ভাববাদিগণ ও মন্ত্রজ্ঞ লোকেরা তোমাদিগকে না ভুলাউক; এবং তোমরা যে সকল স্বপ্ন ঘটাইয়া থাক, সেই স্বপ্ন সকলে মনোযোগ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমাদের মধ্যে উপস্থিত তোমাদের ভাববাদিগণ ও মন্ত্রজ্ঞ লোকেরা তোমাদিগকে না ভুলাউক; এবং তোমরা যে সকল স্বপ্ন ঘটাইয়া থাক, সেই স্বপ্ন সকলে মনোযোগ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যেকার নবী ও গণকেরা যেন তোমাদের না ঠকায়। তারা যে সব স্বপ্ন দেখে তাতে তোমরা মনোযোগ দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যেকার নবী ও গণকেরা যেন তোমাদের না ঠকায়। তারা যে সব স্বপ্ন দেখে তাতে তোমরা মনোযোগ দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তোমাদের সাবধান করে দিচ্ছি, তাদের দ্বারা প্ররোচিত হয়ো না বা যারা ভবিষ্যদ্বাণী করতে পারে বলে দাবী করে, তাদের কথা শুনো না। তাদের স্বপ্নদর্শনের কথায় কান দিও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের ঈশ্বর প্রভু সর্বশক্তিমান বলেছেন: “ভাববাদীদের এবং যাদুকরদের তোমাদের ঠকাতে দিও না| তাদের স্বপ্নদর্শনের কথায় কান দিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, তোমাদের মধ্যে থাকা ভাববাদীরা এবং তোমাদের গণকেরা তোমাদের প্রতারিত না করুক এবং তোমরা নিজেরা যে স্বপ্ন দেখ, তাতে কান দিও না।