Jeremiah 3:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন হলেও তার বেঈমান বোন এহুদা সমস্ত অন্তঃকরণের সঙ্গে নয়, কেবল কপটভাবে আমার প্রতি ফিরেছে, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এসব সত্ত্বেও, তার অবিশ্বস্ত বোন যিহূদা আন্তরিকতার সঙ্গে আমার কাছে ফিরে আসেনি, সে শুধু দুঃখিত হওয়ার ভান করেছে মাত্র,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন হইলেও তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী যিহূদা সমস্ত অন্তঃকরণের সহিত নয়, কেবল কপটভাবে আমার প্রতি ফিরিয়াছে, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন হইলেও তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী যিহূদা সমস্ত অন্তঃকরণের সহিত নয়, কেবল কপটভাবে আমার প্রতি ফিরিয়াছে, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব হলেও ইস্রায়েলের অবিশ্বস্ত বোন যিহূদা সমস্ত মন দিয়ে নয় কিন্তু কেবল ভান করে আমার কাছে ফিরে এসেছে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব হলেও ইসরাইলের বেঈমান বোন এহুদা সমস্ত মন দিয়ে নয় কিন্তু কেবল ভান করে আমার কাছে ফিরে এসেছে। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এতসবের পর, ইসরায়েলের অবিশ্বাসিনী বোন যিহুদীয়া আমার কাছে ফিরে আসার ভাণ করল, কিন্তু তার মধ্যে আন্তরিক বিশ্বস্ততা কিছুমাত্র ছিল না। আমি, প্রভু পরমেশ্বর, বলছি এই কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা, ইস্রায়েলের বিশ্বাসঘাতক বোন আমার কাছে কখনোই সর্বান্তঃকরণে ফিরে আসেনি| শুধু বারবার ফিরে আসার ছল করেছিল|” এই ছিল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত কিছুর পরেও, তার অবিশ্বস্ত বোন আমার কাছে সমস্ত হৃদয় দিয়ে আমার কাছে ফিরে আসেনি, কিন্তু মিথ্যার সঙ্গে ফিরে এসেছে! এটি সদাপ্রভুর ঘোষণা।”