Jeremiah 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ আমাকে বললেন, বেঈমান এহুদার চেয়ে বিপথগামিনী ইসরাইল নিজেকে ধার্মিক দেখিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল বিশ্বাসঘাতিনী যিহূদার চেয়ে বেশি ধার্মিক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আমাকে কহিলেন, বিশ্বাসঘাতিনী যিহূদা অপেক্ষা বিপথগামিনী ইস্রায়েল আপনাকে ধার্ম্মিক দেখাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আমাকে কহিলেন, বিশ্বাসঘাতিনী যিহূদা অপেক্ষা বিপথগামিনী ইস্রায়েল আপনাকে ধার্মিক দেখাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে বললেন, “বিপথে যাওয়া ইস্রায়েল বরং অবিশ্বস্ত যিহূদার চেয়ে নিজেকে সৎ দেখিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে বললেন, “বিপথে যাওয়া ইসরাইল বরং বেঈমান এহুদার চেয়ে নিজেকে সৎ দেখিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ‘ইসরায়েল আমার কাছ থেকে চলে গেলেও দেখা গেছে অবিশ্বাসিনী যিহুদীয়ার চেয়ে সে বরং ভাল।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে বললেন, “ইস্রায়েল আমার প্রতি বিশ্বস্ত ছিল না| কিন্তু বিশ্বাসঘাতকতার প্রশ্োন যিহূদার চেয়ে তার অজুহাত অপেক্ষাকৃত উৎকৃষ্ট ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত যিহূদার থেকে অবিশ্বস্ত ইস্রায়েল বেশি সৎ!”