Jeremiah 3:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যাও, এসব কথা উত্তর দিকে তবলিগ কর, বল, মাবুদ বলেন, হে বিপথগামিনী ইসরাইল, ফিরে এসো; আমি তোমাদের প্রতি ক্রুদ্ধদৃষ্টিতে তাকাব না; যেহেতু আমি দয়াবান, মাবুদ এই কথা বলেন, আমি চিরকাল ক্রোধ রাখবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাও, উত্তর দিকে গিয়ে এই কথা ঘোষণা করো। “ ‘অবিশ্বস্ত ইস্রায়েল, ফিরে এসো,’ সদাপ্রভু ঘোষণা করেন, ‘আমি আর তোমার প্রতি বিরাগ ভাব দেখাব না, কারণ আমি বিশ্বস্ত,’ সদাপ্রভু এই কথা বলেন। ‘আমি তোমার প্রতি চিরকাল ক্রোধী থাকব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যাও, এই সকল কথা উত্তর দিকে প্রচার কর, বল, সদাপ্রভু কহেন, হে বিপথগামিনী ইস্রায়েল, ফিরিয়া আইস; আমি তোমাদের প্রতি ক্রোধদৃষ্টি করিব না; যেহেতু আমি দয়াবান, ইহা সদাপ্রভু কহেন, আমি চিরকাল ক্রোধ রাখিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যাও, এই সকল কথা উত্তর দিকে প্রচার কর, বল, সদাপ্রভু কহেন, হে বিপথগামিনী ইস্রায়েল, ফিরিয়া আইস; আমি তোমাদের প্রতি ক্রোধদৃষ্টি করিব না; যেহেতু আমি দয়াবান, ইহা সদাপ্রভু বলেন, আমি চিরকাল ক্রোধ রাখিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি গিয়ে এই সব সংবাদ উত্তর দিকে মুখ করে ঘোষণা কর: ‘আমি সদাপ্রভু বলছি, হে বিপথে যাওয়া ইস্রায়েল, ফিরে এস। আমি আর তোমার দিকে ভুরু কুঁচকে থাকব না; আমি দয়াবান, তাই চিরকাল রাগ পুষে রাখব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি গিয়ে এই সব সংবাদ উত্তর দিকে মুখ করে ঘোষণা কর: ‘আমি মাবুদ বলছি, হে বিপথে যাওয়া ইসরাইল, ফিরে এস। আমি আর তোমার দিকে ভুরু কুঁচকে থাকব না; আমি দয়াবান, তাই চিরকাল রাগ পুষে রাখব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে ইসরায়েলের কাছে গিয়ে তাকে এই কথা বলতে বললেন, অবিশ্বাসিনী ইসরায়েল, ফিরে এস আমার কাছে। আমি করুণাময়, আর ক্রুদ্ধ হব না। চিরদিন তোমার উপর ক্রোধ রাখব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় উত্তর দিকে তাকিয়ে দেখ এবং এই বার্তা বল: ‘ওহে বিশ্বাসহীন ইস্রায়েলবাসী, তোমরা ফিরে এসো|’ এই ছিল প্রভুর বার্তা| ‘আমি তোমাদের প্রতি আর কঠোর হবো না| আমি দয়ার সাগর|’ ‘আমি চিরকাল তোমাদের প্রতি রুদ্ধ থাকব না| এই ছিল প্রভুর বার্তা|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাও ও এই কথা উত্তর দিকে ঘোষণা কর, বল, “অবিশ্বস্ত ইস্রায়েল, ফিরে এস!” এটি সদাপ্রভুর ঘোষণা, আমি তোমার উপর সর্বদা রাগ দেখাবো না, যেহেতু আমি বিশ্বস্ত, এটি সদাপ্রভুর ঘোষণা। আমি চিরকাল রাগ করে থাকব না।