Jeremiah 3:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবলমাত্র তোমার এই অপরাধ স্বীকার কর যে, তুমি তোমার আল্লাহ্ মাবুদের বিরুদ্ধে বিদ্রোহ করেছ ও প্রত্যেক সবুজ গাছের তলে বিদেশীদের সঙ্গে তোমার আচার ভ্রষ্ট করেছ, আর তোমরা আমার কথায় কান দাও নি, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কেবল তোমার দোষগুলি স্বীকার করো, যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছ, প্রত্যেকটি সবুজ গাছের তলায় বিজাতীয় দেবদেবীদের প্রতি বিছিয়ে দিয়েছ তোমার আনুগত্য এবং আমার আজ্ঞাবহ হওনি,’ ” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবলমাত্র তোমার এই অপরাধ স্বীকার কর যে, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অধর্ম্মাচরণ করিয়াছ, ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বিদেশীদের সহিত আপন আচার ভ্রষ্ট করিয়াছ, আর তোমরা আমার রবে অবধান কর নাই, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবলমাত্র তোমার এই অপরাধ স্বীকার কর যে, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অধর্মাচরণ করিয়াছ, ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বিদেশীদের সহিত আপন আচার ভ্রষ্ট করিয়াছ, আর তোমরা আমার রবে অবধান কর নাই, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কেবল তোমার দোষ মেনে নাও যে, তোমার ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে তুমি বিদ্রোহ করেছ, ডালপালা ছড়ানো সমস্ত সবুজ গাছের নীচে দেব-দেবতাকে তোমার ভালবাসা দান করেছ এবং আমার কথার বাধ্য হও নি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কেবল তোমার দোষ মেনে নাও যে, তোমার মাবুদ আল্লাহ্র বিরুদ্ধে তুমি বিদ্রোহ করেছ, ডালপালা ছড়ানো সমস্ত সবুজ গাছের নীচে দেব-দেবীকে তোমার ভালবাসা দান করেছ এবং আমার কথার বাধ্য হও নি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুধু তুমি স্বীকার কর যে তুমি অপরাধী, তোমার প্রভু ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছ। স্বীকার কর যে প্রতিটি বৃক্ষের নীচে বিদেশী দেবতাদের পায়ে তামার ভালবাসা উজাড় করে দিয়েছ, আমার অনুশাসন তুমি পালন করনি। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বলছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পাপকে তোমাদের উপলব্দি করা এবং স্বীকার করা উচিৎ| তোমরা প্রভু, তোমাদের ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিলে- সেটাই হল তোমাদের পাপ| তোমরা প্রতিটি গাছের নীচে অন্য জাতিসমূহের মূর্ত্তিদের পূজো করেছিলে| তোমরা আমাকে মান্য করোনি| তাদের প্রতিষ্ঠা করেছিলে প্রতিটি গাছের তলায়|’” এই ছিল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার অপরাধ স্বীকার কর, কারণ তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে তুমি অপরাধ করেছ এবং প্রত্যেক সবুজ গাছের নীচে বিব্জাতীয় দেবতাদের সঙ্গে তোমার পথকে ভাগাভাগি করেছ! তোমরা আমার কথা শোনোনি! এটি সদাপ্রভুর ঘোষণা।