Jeremiah 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বিপথগামী সন্তানেরা, ফিরে এসো, মাবুদ এই কথা বলেন, কেননা আমি তোমাদের স্বামী; আমি নগর থেকে এক জন ও গোষ্ঠী থেকে দু’জন করে তোমাদেরকে গ্রহণ করবো ও সিয়োনে আনবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “অবিশ্বস্ত লোকেরা, ফিরে এসো তোমরা, কারণ আমি তোমাদের স্বামী। আমি নগর থেকে তোমাদের একজন এবং গোষ্ঠী থেকে দুজন করে নির্বাচন করব ও সিয়োনে তোমাদের ফিরিয়ে আনব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে বিপথগামী সন্তানগণ, ফিরিয়া আইস, ইহা সদাপ্রভু কহেন, কেননা আমি তোমাদের স্বামী; আমি নগর হইতে এক জন ও গোষ্ঠী হইতে দুই জন করিয়া তোমাদিগকে গ্রহণ করিব, ও সিয়োনে আনিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে বিপথগামী সন্তানগণ, ফিরিয়া আইস, ইহা সদাপ্রভু কহেন, কেননা আমি তোমাদের স্বামী; আমি নগর হইতে একজন ও গোষ্ঠী হইতে দুই জন করিয়া তোমাদিগকে গ্রহণ করিব, ও সিয়োনে আনিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সদাপ্রভু আরও বলছি, ‘হে বিপথে যাওয়া লোকেরা, ফিরে এস, কারণ আমিই তোমাদের স্বামী। আমি তোমাদের মধ্যেকার প্রত্যেক শহর থেকে একজন ও প্রত্যেক বংশ থেকে দু’জনকে বেছে নিয়ে সিয়োনে আনব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি মাবুদ আরও বলছি, ‘হে বিপথে যাওয়া লোকেরা, ফিরে এস, কারণ আমিই তোমাদের স্বামী। আমি তোমাদের মধ্যেকার প্রত্যেক শহর থেকে একজন ও প্রত্যেক বংশ থেকে দু’জনকে বেছে নিয়ে সিয়োনে আনব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে অবিশ্বাসী জাতি, ফিরে এস তোমরা আমার কাছে। প্রতিটি শহর থেকে তোমাদের একজন করে, প্রতিটি গােষ্ঠী থেকে দুজন করে আমি গ্রহণ করব এবং সিয়োন পর্বতে আবার তোমাদের ফিরিয়ে আনব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে লোকরা, তোমরা বিশ্বস্ত নও| কিন্তু ফিরে এসো আমার কাছে!” এই ছিল প্রভুর বার্তা| “আমি হলাম তোমাদের প্রভু| এদেশের প্রত্যেকটি শহর থেকে একজন এবং প্রত্যেকটি পরিবার থেকে দুজনকে আমি সিয়োনে নিয়ে আসব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবিশ্বস্ত লোকেরা, ফিরে এস! কারণ আমি তোমাদের বিয়ে করেছি। আমি তোমাদের প্রত্যেক শহর থেকে একজন ও প্রত্যেক বংশ থেকে দুই জনকে সিয়োনে আনব!