Jeremiah 3:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, সেই সময়ে যখন তোমরা দেশে বর্ধিত ও বহুসংখ্যক হবে, তখন ‘মাবুদের শরীয়ত-সিন্দুক,’ এই কথা লোকে আর বলবে না, তা মনে আসবে না, তারা তা স্মরণে আনবে না, তার বিরহে দুঃখিত হবে না এবং তা আর নির্মাণ করা যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়ে দেশে তোমাদের সংখ্যা যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, তখন লোকেরা আর ‘সদাপ্রভুর নিয়ম-সিন্দুক’ কথাটা বলবে না। সেকথা তাদের মনে আর প্রবেশ করবে না বা তা তাদের স্মরণেও আসবে না; তার বিরহে তারা দুঃখিত হবে না বা আর একটা সিন্দুকও তৈরি হবে না,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, সেই সময়ে যখন তোমরা দেশে বর্দ্ধিত ও বহুপ্রজ হইবে, তখন ‘সদাপ্রভুর নিয়ম-সিন্দুক,’ এ কথা লোকে আর বলিবে না, তাহা মনে আসিবে না, তাহারা তাহা স্মরণে আনিবে না, তাহার বিরহে দুঃখিত হইবে না, এবং তাহা আর নির্ম্মাণ করা যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, সেই সময়ে যখন তোমরা দেশে বর্ধিত ও বহুপ্রজ হইবে, তখন ‘সদাপ্রভুর নিয়ম-সিন্দুক,’ এই কথা লোকে আর বলিবে না, তাহা মনে আসিবে না, তাহারা তাহা স্মরণে আনিবে না, তাহার বিরহে দুঃখিত হইবে না, এবং তাহা আর নির্মাণ করা যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় আমি যখন দেশে তোমাদের লোকসংখ্যা অনেক বাড়িয়ে দেব তখন লোকে আর সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুক সম্বন্ধে বলবে না। তার কথা কখনও তাদের মনে পড়বে না বা মনেও থাকবে না; তার আর দরকার হবে না কিম্বা অন্য আর একটা তৈরীও করা হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় আমি যখন দেশে তোমাদের লোকসংখ্যা অনেক বাড়িয়ে দেব তখন লোকে আর মাবুদের সাক্ষ্য-সিন্দুক সম্বন্ধে বলবে না। তার কথা কখনও তাদের মনে পড়বে না বা মনেও থাকবে না; তার আর দরকার হবে না কিংবা অন্য আর একটা তৈরীও করা হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যখন তোমরা সেই দেশে অসংখ্য হয়ে উঠবে, তখন লোকে আর আমার চুক্তিসিন্দুক নিয়ে আলোচনা করবে না। তারা এ সম্বন্ধে আর চিন্তাও করবে না কিম্বা মনেও রাখবে না এ কথা। এমন কি তাদের এই চুক্তিসিন্দুকের আর প্রয়োজনও হবে না, অথবা আর একটি সিন্দুকও তারা তৈরি করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময় তোমরা সংখ্যায় বাড়বে| অনেকেই তখন সে দেশে বাস করবে|” এই ছিল প্রভুর বার্তা| “কেউ সেই সময় আর বলতে পারবে না যে আমার মনে পড়ে সেইসব দিনের কথা যখন আমাদের কাছে প্রভুর সাক্ষ্যসিন্দুক ছিল| এমন কি তারা আর সেই পবিত্র সিন্দুক নিয়ে ভাববেও না| তারা সেই সিন্দুককে মনেও রাখতে পারবে না| তারা সেটা হারিয়েও ফেলবে না| তারা আর কখনও অন্য একটি পবিত্র সিন্দুক তৈরী করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এটা ঘটবে, তোমরা বৃদ্ধি পাবে এবং সেই দিন দেশে তোমরা বহুবংশ হবে, এটি সদাপ্রভুর ঘোষণা। লোকে এই কথা বলবে না, সদাপ্রভুর নিয়ম সিন্দুক! এই কথা কখনও তাদের মনে পড়বে না, কারণ তারা এই নিয়ে চিন্তা করবে না বা এটাতে মনোযোগ দেবে না। এরকম আর কখনও তৈরী করা হবে না।