Jeremiah 3:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে জেরুশালেম মাবুদের সিংহাসন বলে আখ্যাত হবে এবং সমস্ত জাতি তার কাছে, মাবুদের নামের কাছে, জেরুশালেমে, একত্রীকৃত হবে; তারা আর নিজ নিজ দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়ে তারা জেরুশালেমকে, সদাপ্রভুর সিংহাসনরূপে অভিহিত করবে এবং সর্বজাতির লোক সদাপ্রভুর নামের সমাদর করার জন্য জেরুশালেমে একত্রিত হবে। তারা আর তাদের হৃদয়ের কঠিনতা অনুসারে চলবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে যিরূশালেম সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হইবে, এবং সমস্ত জাতি তাহার নিকটে, সদাপ্রভুর নামের কাছে, যিরূশালেমে, একত্রীকৃত হইবে; তাহারা আর আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে যিরূশালেম সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হইবে, এবং সমস্ত জাতি তাহার নিকটে, সদাপ্রভুর নামের কাছে, যিরূশালেমে, একত্রীকৃত হইবে; তাহারা আর আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় লোকে যিরূশালেমকে বলবে সদাপ্রভুর সিংহাসন, আর সদাপ্রভুর উপাসনা করবার জন্য সমস্ত জাতি যিরূশালেমে জড়ো হবে। তাদের মন্দ অন্তরের একগুঁয়েমিতে আর তারা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় লোকে জেরুজালেমকে বলবে মাবুদের সিংহাসন, আর মাবুদের এবাদত করবার জন্য সমস্ত জাতি জেরুজালেমে জমায়েত হবে। তাদের খারাপ দিলের একগুঁয়েমিতে আর তারা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন যখন আসবে, তখন জেরুশালেম ‘ঈশ্বরের সিংহাসন’ নামে আখ্যাত হবে। সমস্ত জাতি আমার উপাসনা করার জন্য সেখানে একত্র হবে। তাদের জেদী, দুর্বিনীত দুষ্ট মনের নির্দেশে তারা আর চলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় এই জেরুশালেম শহর ‘প্রভুর সিংহাসন’ হিসেবে পরিচিত হয়ে উঠবে| এবং প্রভুর নামকে সম্মান জানাতে সমস্ত জাতি একত্রে জেরুশালেমে এগিয়ে আসবে| তারা আর তাদের উদ্ধত, জেদী এবং শয়তান হৃদয়কে অনুসরণ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন লোকে যিরূশালেমকে নিয়ে প্রচার করবে, এটা সদাপ্রভুর সিংহাসন এবং সদাপ্রভুর নামে সমস্ত জাতি যিরূশালেমে জড়ো হবে। তারা আর নিজেদের মন্দ অন্তরের জেদে চলবে না।