Jeremiah 3:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে এহুদা-কুল ইসরাইল-কুলের সঙ্গে সঙ্গে গমন করবে এবং তারা একসঙ্গে উত্তর দেশ থেকে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পূর্বপুরুষদেরকে দিয়েছি, সেই দেশে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দিনগুলিতে যিহূদা কুল ইস্রায়েল কুলের সঙ্গে সম্মিলিত হবে এবং তারা একসঙ্গে উত্তর দেশ থেকে ফিরে আসবে সেই দেশে, যে দেশ তোমাদের পূর্বপুরুষদের আমি অধিকারস্বরূপ দিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে যিহূদা-কুল ইস্রায়েল-কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে, এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, সেই দেশে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে যিহূদা-কুল ইস্রায়েল-কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে, এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, সেই দেশে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় যিহূদার লোকেরা ইস্রায়েলের লোকদের সংগে যুক্ত হবে আর আমি যে দেশ অধিকার হিসাবে তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি সেই দেশে তারা একসংগে উত্তর দিকের দেশ থেকে ফিরে আসবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় এহুদার লোকেরা ইসরাইলের লোকদের সংগে যুক্ত হবে আর আমি যে দেশ অধিকার হিসাবে তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি সেই দেশে তারা একসংগে উত্তর দিকের দেশ থেকে ফিরে আসবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল যিহুদীয়ার সঙ্গে যোগ দেবে এবং উত্তর দেশের নির্বাসন থেকে তারা একসঙ্গে ফিরে আসবে সেই দেশে, যে দেশে আমি তাদের পুরুষানুক্রমে স্থায়ীভাবে বাস করার অধিকার দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিনগুলিতে যিহূদা এবং ইস্রায়েলের পরিবারবর্গ একসঙ্গে মিলিত হবে| এবং তারা একসঙ্গে উত্তর দিকের দেশ থেকে, যে দেশ আমি অধিকারের জন্য তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সে দেশে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন, যিহূদার লোকেরা ইস্রায়েলের লোকদের সঙ্গে চলাফেরা করবে। তারা একসঙ্গে উত্তর দিক থেকে, যে দেশ অধিকার হিসাবে তোমাদের পূর্বপুরুষদের দিয়েছি, সেই দেশে আসবে ।