Jeremiah 3:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমিই বলেছিলাম, আমি সন্তানদের মধ্যে তোমাকে কেমন স্থান দেব! মনোরম একটি দেশ, জাতিদের পরম-রত্নস্বরূপ অধিকার তোমাকে দান করবো! আমি বলেছিলাম, তোমরা আমাকে পিতা বলে ডাকবে এবং আমার পশ্চাদগমন থেকে ফিরে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি নিজেই বলেছিলাম, “ ‘আমি সানন্দে তোমাদের সঙ্গে নিজের সন্তানের মতো ব্যবহার করব এবং তোমাদের একটি সুন্দর দেশ দেব, যা জাতিগণের মধ্যে সবচেয়ে মনোরম অধিকার।’ আমি ভেবেছিলাম, তোমরা আমাকে ‘বাবা’ বলে ডাকবে, এবং আমার অনুসরণ করা থেকে বিরত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমিই বলিয়াছিলাম, আমি সন্তানগণের মধ্যে তোমাকে কেমন স্থান দিব! মনোরম্য এক দেশ, জাতিগণের পরমরত্নস্বরূপ অধিকার তোমাকে দান করিব! আমি বলিয়াছিলাম, তোমরা আমাকে পিতা বলিয়া ডাকিবে, এবং আমার পশ্চাদগমন হইতে ফিরিয়া যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমিই বলিয়াছিলাম, আমি সন্তানগণের মধ্যে তোমাকে কেমন স্থান দিব! মনোরম্য এক দেশ, জাতিগণের পরমরত্নস্বরূপ অধিকার তোমাকে দান করিব! আমি বলিয়াছিলাম, তোমরা আমাকে পিতা বলিয়া ডাকিবে, এবং আমার পশ্চাদ্গমন হইতে ফিরিয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি নিজেই বলেছিলাম, ‘আমি ছেলে হিসাবে তোমাদের গ্রহণ করব এবং চাওয়ার মত একটা দেশ, জাতিদের মধ্যে সবচেয়ে সুন্দর একটা অধিকার তোমাদের দেব।’ আমি ভেবেছিলাম তোমরা আমাকে পিতা বলে ডাকবে এবং আমার পিছনে চলা থেকে ফিরে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি নিজেই বলেছিলাম, ‘আমি ছেলে হিসাবে তোমাদের কবুল করব এবং চাওয়ার মত একটা দেশ, জাতিদের মধ্যে সবচেয়ে সুন্দর একটা অধিকার তোমাদের দেব।’ আমি ভেবেছিলাম তোমরা আমাকে পিতা বলে ডাকবে এবং আমার পিছনে চলা থেকে ফিরে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, হে ইসরায়েল, আমি চেয়েছিলাম তোমাকে গ্রহণ করতে আমার পুত্ররূপে, দিয়েছিলাম তোমাকে সুরম্য এক দেশ, অপরূপ সেই দেশ পৃথিবীর মাঝে। এই ছিল বাসনা আমার, ‘পিতা’ বলে তুমি ডাক আমায়, আমাকে ত্যাগ করে কখনও যাবে না আর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি, প্রভু মনে মনে বললাম, “আমি তোমাদের সঙ্গে নিজের সন্তানের মতো ব্যবহার করতে চাই| আমি তোমাদের একটা মনোরম দেশ উপহার দিতে চাই, যেটা অন্য সকল দেশের চেয়ে সেরা| আমি ভেবেছিলাম তোমরা আমাকে ‘পিতা’ বলে ডাকবে| আমাকেই অনুসরণ করবে| কিন্তু তোমরা একটি নারীর মতো যে তার স্বামীর প্রতি অবিশ্বস্ত| ইস্রায়েলের পরিবারবর্গ, তোমরা আমার প্রতি বিশ্বস্ত থাকলে না|” এই ছিল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি নিজেই বলেছিলাম, কেমনভাবে আমি তোমাদের আমার ছেলে হিসাবে সম্মান দিতে চাই এবং তোমাদের একটি মনোরম দেশ দেব, অন্য জাতিদের মধ্যে কি এর চেয়ে সুন্দর অধিবাসী আছে! আমি বলেছিলাম, তোমরা আমাকে বাবা বলে ডাকবে এবং আমার অনুসরণ করা থেকে পিছু ফিরবে না।