Jeremiah 3:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চোখ তুলে গাছপালাহীন উঁচু পর্বতগুলোর দিকে দেখ, কোন্‌ স্থানে তোমার সতীত্ব লঙ্ঘন না হয়েছে? তুমি ওদের জন্য মরুভূমিস্থ যাযাবরের মত রাজপথে বসেছ, তুমি তোমার জেনা ও দুষ্টতা দিয়ে দেশ নাপাক করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রত্যেকটি বৃক্ষশূন্য পর্বতগুলির দিকে তাকাও। ওখানে কি এমন কোনো স্থান আছে, যেখানে তুমি ধর্ষিতা হওনি? পথের ধারে বসে তুমি প্রেমিকদের জন্য প্রতীক্ষা করতে, যেভাবে মরুপ্রান্তরে কোনো যাযাবর বসে থাকে। তোমার বেশ্যাবৃত্তি ও তোমার দুষ্টতার কারণে, তুমি সমস্ত দেশকে কলুষিত করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চক্ষু তুলিয়া বৃক্ষশূন্য গিরি সকল দেখ, কোন্‌ স্থানে তোমার সতীত্বলঙ্ঘন না হইয়াছে? তুমি উহাদের জন্য প্রান্তরস্থ আরবীয়ের ন্যায় রাজপথে বসিয়াছ, তুমি আপন ব্যভিচার ও দুষ্ট ক্রিয়া দ্বারা দেশ অশুচি করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চক্ষু তুলিয়া বৃক্ষশূন্য গিরি সকল দেখ, কোন স্থানে তোমার সতীত্ব লঙ্ঘন না হইয়াছে? তুমি উহাদের জন্য প্রান্তরস্থ আরবীয়ের ন্যায় রাজপথে বসিয়াছ, তুমি আপন ব্যভিচার ও দুষ্ট ক্রিয়া দ্বারা দেশ অশুচি করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি চোখ তুলে গাছপালাহীন পাহাড়ের দিকে তাকিয়ে দেখ। এমন কোন জায়গা আছে কি যেখানে তুমি ব্যভিচার কর নি? যাদের সংগে তুমি ব্যভিচার করেছ তাদের অপেক্ষায় তুমি রাস্তার ধারে বসে থাকতে, মরুভূমির আরবীয়দের মত ওৎ পেতে থাকতে। তোমার বেশ্যাগিরি আর দুষ্টতা দিয়ে তুমি দেশকে অশুচি করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি চোখ তুলে গাছপালাহীন পাহাড়ের দিকে তাকিয়ে দেখ। এমন কোন জায়গা আছে কি যেখানে তুমি জেনা কর নি? যাদের সংগে তুমি জেনা করেছ তাদের অপেক্ষায় তুমি রাস্তার ধারে বসে থাকতে, মরুভূমির আরবীয়দের মত ওৎ পেতে থাকতে। তোমার বেশ্যাগিরি আর দুষ্টতা দিয়ে তুমি দেশকে নাপাক করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চেয়ে দেখ, পাহাড়ের চূড়াগুলির দিকে। এমন কোন জায়গা কি বাকি আছে, যেখানে তুমি ব্যভিচারিণীর মত আচরণ করনি? আরব বেদুইনরা মরুভূমিতে শিকারের আশায় যেমন ওৎ পেতে থাকে, তুমিও তেমনি পথের ধারে প্রণয়ীর প্রতীক্ষায় থাকতে। তোমার ব্যভিচারে দেশকে তুমি অশুচি করে তুলেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদা বৃক্ষ শূন্য পর্বতশৃঙ্গগুলোর দিকে তাকাও| সেখানে এমন কোন শৃঙ্গ আছে কি যেখানে তুমি তোমার প্রেমিকদের (মূর্ত্তির) সঙ্গে যৌনকর্মে লিপ্ত হও নি? তোমার সতীত্ব লঙিঘত হয়নি? আরববাসী যেমন মরুভূমিতে অপেক্ষায় বসে থাকে তেমন তুমিও প্রত্যেকটি রাস্তায় অপেক্ষা করেছো| তোমার এই সব প্রিয় প্রেমিকদের জন্য| তুমিই অসংখ্য খারাপ কাজ আর ব্যভিচারের মাধ্যমে দেশের মাটিকে অপবিত্র করেছ| তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমার চোখ তুলে গাছপালাহীন উঁচু জায়গার দিকে তাকিয়ে দেখ! তুমি কি ধর্ষিত হও নি? মরুপ্রান্তে একজন যাযাবরের মত, পথের পাশে তুমি তোমার প্রেমিকাদের জন্য অপেক্ষা করে বসে থাকতে। তুমি তোমার ব্যভিচার ও মন্দতা দিয়ে দেশকে অশুচি করেছ।