Jeremiah 3:20 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইসরাইল-কুল, সত্যিই যে স্ত্রী বেঈমানী করে তার স্বামীকে ছেড়ে যায়, তার মত তোমরাও আমার সঙ্গে বেঈমানী করেছ, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু হে ইস্রায়েল, স্বামীর প্রতি বিশ্বাসঘাতিনী একজন স্ত্রীর মতো তোমরাও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েল-কুল, সত্যই যে স্ত্রী বিশ্বাসঘাতকতা করিয়া আপন স্বামীকে ছাড়িয়া যায়, তাহার ন্যায় তোমরাও আমার কাছে বিশ্বাসঘাতকতা করিয়াছ, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল-কুল, সত্যই যে স্ত্রী বিশ্বাসঘাতকতা করিয়া আপন স্বামীকে ছাড়িয়া যায়, তাহার ন্যায় তোমরাও আমার কাছে বিশ্বাসঘাতকতা করিয়াছ, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হে ইস্রায়েলীয়েরা, স্বামীর প্রতি অবিশ্বস্ত স্ত্রীর মত তোমরা আমার প্রতি অবিশ্বস্ত হয়েছ। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হে বনি-ইসরাইলরা, স্বামীর প্রতি অবিশ্বস্ত স্ত্রীর মত তোমরা আমার প্রতি অবিশ্বস্ত হয়েছ। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অবিশ্বাসিনী স্ত্রীর মত কখনও তুমি হলে না একনিষ্ঠ আমার প্রতি। আমি প্রভু পরমেশ্বর বলছি এই কথা।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু হে ইস্রায়েলের লোকেরা, স্বামীর অবিশ্বস্ত স্ত্রীর মত তোমরা আমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছ, এটি সদাপ্রভুর ঘোষণা।