Jeremiah 3:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গাছপালাহীন পাহাড়গুলোর উপরে উচ্চরব, বনি-ইসরাইলদের কান্না ও কাত-রোক্তি শোনা যাচ্ছে; কারণ তারা কুটিল-পথগামী হয়েছে, নিজেদের আল্লাহ্ মাবুদকে ভুলে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বৃক্ষশূন্য গিরিমালার উপরে কে যেন উচ্চকণ্ঠে কাঁদছে, এই কান্না ও সনির্বন্ধ মিনতি ইস্রায়েল জাতির সন্তানদের। কারণ তারা তাদের পথ কলুষিত করেছে এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বৃক্ষশূন্য গিরিমালার উপরে উচ্চরব, ইস্রায়েল-সন্তানদের রোদন ও কাকূক্তি শুনা যাইতেছে; কারণ তাহারা কুটিলপথগামী হইয়াছে, আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বৃক্ষশূন্য গিরিমালার উপরে উচ্চরব, ইস্রায়েল-সন্তানদের রোদন ও কাকূক্তি শুনা যাইতেছে; কারণ তাহারা কুটিলপথগামী হইয়াছে, আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাছপালাহীন পাহাড়গুলোর উপরে ইস্রায়েলীয়দের কান্না ও মিনতির শব্দ শোনা যাচ্ছে, কারণ তাদের পথ তারা বাঁকা করেছে এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে তারা ভুলে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাছপালাহীন পাহাড়গুলোর উপরে বনি-ইসরাইলদের ফরিয়াদ ও মিনতির আওয়াজ শোনা যাচ্ছে, কারণ তাদের পথ তারা বাঁকা করেছে এবং তাদের মাবুদ আল্লাহ্কে তারা ভুলে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্ব শিখরে শোনা যাচ্ছে কোলাহল, এ যে ইসরায়েল জাতির কান্না আর আবেদনের আর্তনাদ। তারা যে যাপন করছে পাপলিপ্ত জীবন, ভুলে গেছে তাদের প্রভু পরমেশ্বরকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বন্ধ্যা পাহাড়গুলি থেকে কান্না শুনতে পাবে| ইস্রায়েলীয়রা কাঁদছে, তারা ক্ষমা প্রার্থনা করছে| তারা শয়তান হয়ে উঠেছিল| তারা ভুলে গিয়েছিল তাদের প্রভু ঈশ্বরকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গাছপালাহীন উঁচু জায়গাগুলির উপরে ইস্রায়েলীয়দের কান্না ও কাকুতির শব্দ শোনা যাচ্ছে! কারণ তাদের পথ তারা পরিবর্তন করেছে; তারা তাদের ঈশ্বর সদাপ্রভু, আমাকে ভুলে গিয়েছে।