Jeremiah 3:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বিপথগামী সন্তানেরা, ফিরে এসো, আমি তোমাদের বিপথগমন-রোগ ভাল করবো। ‘দেখ, আমরা তোমার কাছে এলাম, কেননা তুমিই আমাদের আল্লাহ্‌ মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার অবিশ্বস্ত সন্তানরা, ফিরে এসো; আমি তোমাদের বিপথগামিতার প্রতিকার করব।” “হ্যাঁ, আমরা তোমার কাছে ফিরে আসব, কেননা তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে বিপথগামী সন্তানগণ, ফিরিয়া আইস, আমি তোমাদের বিপথগমন-রোগ ভাল করিব। ‘দেখ, আমরা তোমার কাছে আসিলাম, কেননা তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে বিপথগামী সন্তানগণ, ফিরিয়া আইস, আমি তোমাদের বিপথগমন-রোগ ভাল করিব। ‘দেখ, আমরা তোমার কাছে আসিলাম, কেননা তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্র্রভু বলছেন, “হে বিপথে যাওয়া সন্তানেরা, ফিরে এস; তোমাদের বিপথে যাওয়া রোগ আমি ভাল করে দেব।” তখন ইস্রায়েলীয়েরা বলবে, “হ্যাঁ, আমরা তোমার কাছে আসব, কারণ তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে বিপথে যাওয়া সন্তানেরা, ফিরে এস; তোমাদের বিপথে যাওয়া রোগ আমি ভাল করে দেব।” তখন বনি-ইসরাইলরা বলবে, “জ্বী, আমরা তোমার কাছে আসব, কারণ তুমিই আমাদের মাবুদ আল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিরে এস তোমরা, যারা প্রভু পরমেশ্বরকে ত্যাগ করে চলে গিয়েছ, তিনি তোমাদের আরোগ্য দান করবেন, ফিরিয়ে আনবেন তোমাদের বিশ্বাস ও নিষ্ঠা। তোমরা বল, হ্যাঁ আমরা প্রভু পরমেশ্বরের কাছে আসছি, কারণ তিনিই আমাদের ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আরও বললেন, “হে ইস্রায়েলীয়রা, তোমরা আমার প্রতি বিশ্বস্ত নও| তবু তোমরা আমার কাছে ফিরে এসো আমি তোমাদের ক্ষমা করে দেব|” ইস্রায়েলীয়দের বলা উচিৎ‌, “তুমিই প্রভু আমাদের ঈশ্বর| আমাদের তোমার কাছেই ফিরে আসা উচিৎ‌|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলছেন, হে অবিশ্বস্ত লোকেরা, ফিরে এস! তোমাদের প্রতারণার রোগ আমি ভাল করে দেব। দেখ! আমরা তোমার কাছে আসব, কারণ তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু!