Jeremiah 3:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বাল্যকাল থেকে আমাদের পূর্বপুরুষদের শ্রমফল, তাঁদের ভেড়া ও গবাদি পাল ও তাঁদের পুত্রকন্যাদের, সেই লজ্জাস্পদ দেবতাদের গ্রাসে পড়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লজ্জাজনক দেবদেবীরা আমাদের যৌবনকাল থেকে গ্রাস করেছে আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল, তাদের গোমেষাদি ও পশুপাল, তাদের পুত্র ও কন্যাদের।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বাল্যকালাবধি আমাদের পিতৃপুরুষদের শ্রমফল, তাঁহাদের মেষগবাদি পাল ও তাঁহাদের পুত্রকন্যাগণ, সেই লজ্জাস্পদের গ্রাসে পড়িয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বাল্যকালাবধি আমাদের পিতৃপুরুষদের শ্রমফল, তাঁহাদের মেষ-গবাদি পাল ও তাঁহাদের পুত্রকন্যাগণ, সেই লজ্জাস্পদের গ্রাসে পড়িয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের ছেলেবেলা থেকে আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল, অর্থাৎ তাঁদের গরু-ভেড়ার পাল ও তাঁদের ছেলেমেয়েদের এই লজ্জাজনক দেব-দেবতারা গ্রাস করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের ছেলেবেলা থেকে আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল, অর্থাৎ তাঁদের গরু-ভেড়ার পাল ও তাঁদের ছেলেমেয়েদের এই লজ্জাজনক দেব-দেবী গ্রাস করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমরা পশুপাল হারিয়েছি লজ্জাজনক দেবতা বেলদেবকে পূজা করে, হারিয়েছি আমাদের পুত্রকন্যাদের—আমাদের পূর্বপুরুষেরা পুরাকাল থেকে এ পর্যন্ত যা কিছু করে গেছেন, সবই হারিয়েছি আমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ বাল মূর্ত্তি আমাদের পূর্বপুরুষদের সমস্ত ধনসম্পদ খেয়ে ফেলেছে| সে তাঁদের মেষ, গবাদিপশু, পুত্র ও কন্যাদের খেয়ে ফেলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল, তাঁদের গরুর পাল, ভেড়ার পাল ও তাঁদের ছেলে এবং মেয়েদের এই লজ্জাজনক দেবতারা গ্রাস করেছে।