Jeremiah 3:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসো, আমরা নিজেদের লজ্জাতে শয়ন করি এবং আমাদের অপমান আমাদেরকে আচ্ছাদন করুক; কারণ আমরা আমাদের আল্লাহ্ মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছি, আমরা ও আমাদের পূর্বপুরুষেরা গুনাহ্ করেছি, বাল্যকাল থেকে আজ পর্যন্ত গুনাহ্ করেছি; আমাদের আল্লাহ্ মাবুদের কথার বাধ্য হই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসো, আমরা এখন লজ্জায় শয়ন করি এবং আমাদের অপমান আমাদের আচ্ছাদিত করুক। আমরা ও আমাদের পূর্বপুরুষ উভয়েই আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি; আমাদের যৌবনকাল থেকে আজকের দিন পর্যন্ত, আমরা ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হইনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আইস, আমরা আপনাদের লজ্জাতে শয়ন করি, এবং আমাদের অপমান আমাদিগকে আচ্ছাদন করুক; কারণ আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি, আমরা ও আমাদের পিতৃপুরুষেরা করিয়াছি, বাল্যকাল হইতে অদ্য পর্য্যন্ত করিয়াছি; আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আইস, আমরা আপনাদের লজ্জাতে শয়ন করি, এবং আমাদের অপমান আমাদিগকে আচ্ছাদন করুক; কারণ আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি, আমরা ও আমাদের পিতৃপুরুষেরা করিয়াছি, বাল্যকাল হইতে অদ্য পর্যন্ত করিয়াছি; আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এস, আমরা আমাদের লজ্জার মধ্যে শুয়ে থাকি, আমাদের অপমান আমাদের ঢেকে ফেলুক। ছেলেবেলা থেকে আজ পর্যন্ত আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে চলেছি, আর আমাদের পূর্বপুরুষেরাও তা-ই করেছিলেন। আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য থাকি নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এস, আমরা আমাদের লজ্জার মধ্যে শুয়ে থাকি, আমাদের অপমান আমাদের ঢেকে ফেলুক। ছেলেবেলা থেকে আজ পর্যন্ত আমরা আমাদের মাবুদ আল্লাহ্র বিরুদ্ধে গুনাহ্ করে চলেছি, আর আমাদের পূর্বপুরুষেরাও তা-ই করেছিলেন। আমরা আমাদের মাবুদ আল্লাহ্র বাধ্য থাকি নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লজ্জায় আমাদের অবনত হতে হবে, আমাদেরই হীনতার গ্লানি ঢেকে দিক আমাদের। আমরা এবং আমাদের পিতৃপুরুষেরা সর্বদাই পাপ করেছি প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে। কোনদিন আমরা পালন করিনি তাঁর অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লজ্জায় আমাদের মরে যেতে ইচ্ছে করছে| আমাদের লজ্জা আমাদের কম্বলের মত ঢেকে ফেলুক| আমাদের সর্বশক্তিমান প্রভুর বিরুদ্ধাচরণ করে| আমাদের পিতৃপুরুষদের মতো আমরাও পাপ করেছি| ছোটবেলা থেকেই আমরা আমাদের প্রভু ঈশ্বরকে অমান্য করে এসেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এস, আমরা নিজেদের লজ্জার মধ্যে শুয়ে থাকি। আমাদের লজ্জা আমাদের ঢেকে ফেলুক, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে আমরা পাপ করেছি! আমরা নিজেরা এবং আমাদের পূর্বপুরুষেরা ছেলেবেলা থেকে আজ পর্যন্ত আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শোনেনি।