Jeremiah 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কি চিরকাল ক্রোধ রাখবেন, শেষ পর্যন্ত তা রক্ষা করবেন?’ দেখ, তুমি মন্দ কথা বলেছ, মন্দ কাজ করেছ ও তা সিদ্ধ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কি সবসময় রেগে থাকবে? তোমার রোষ কি চিরকাল থাকবে?’ তোমার কথা এই ধরনের হলেও, যতরকম দুষ্টতার কাজ তোমার পক্ষে করা সম্ভব সেগুলি সবই তুমি করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কি চিরকাল ক্রোধ রাখিবেন, শেষ পর্য্যন্ত তাহা রক্ষা করিবেন?’ দেখ, তুমি মন্দ কথা বলিয়াছ, ও মন্দ কার্য্য করিয়াছ, ও তাহা সিদ্ধ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কি চিরকাল ক্রোধ রাখিবেন, শেষ পর্যন্ত তাহা রক্ষা করিবেন?’ দেখ, তুমি মন্দকথা বলিয়াছ, ও মন্দকার্য করিয়াছ, ও তাহা সিদ্ধ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কি সব সময় রাগ করে থাকবে? তোমার রাগ কি চিরকাল পুষে রাখবে?’ তুমি তো এইভাবে কথা বল, কিন্তু তোমার পক্ষে যতখানি মন্দ কাজ করা সম্ভব তুমি ততখানিই করেছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কি সব সময় রাগ করে থাকবে? তোমার রাগ কি চিরকাল পুষে রাখবে?’ তুমি তো এইভাবে কথা বল, কিন্তু তোমার পক্ষে যতখানি খারাপ কাজ করা সম্ভব তুমি ততখানিই করেছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি চিরদিন ক্রোধ পোষণ করতে পারবে না, শেষদিন পর্যন্ত আমাকে এড়িয়ে যেতেও পারবে না। কিন্তু ইসরায়েল, এই সব কথা তুমি মুখে বলছ বটে, তবু যত রকম কুকাজ করা যায়, সবই করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি এও বলেছিলে যে, ‘ঈশ্বর আমার প্রতি সব সময় রুদ্ধ হয়ে থাকবেন না| ঈশ্বরের রোধ চিরকাল থাকে না|’ “যিহূদা, তুমি একথা বললেও যত রকম শয়তানি কাজ করা সম্ভব তুমি করেছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি চিরকাল রাগ করে থাকবে? তোমার রাগ কি সর্বদা ধরে রাখবে?’ দেখ! তুমি ঘোষণা করেছ যে, তুমি মন্দ কাজ করেছ এবং তুমি তাই করেছ। তাই সেই কাজ চালিয়ে যাও!”