Jeremiah 3:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসিয়া বাদশাহ্র সময়ে মাবুদ আমাকে বললেন, বিপথগামিনী ইসরাইল যা করেছে, তা কি তুমি দেখেছ? সে প্রত্যেক উঁচু পর্বতের উপরে ও প্রত্যেক সবুজ গাছের তলে গিয়ে সেসব স্থানে জেনা করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা যোশিয়ের রাজত্বকালে, সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল যে কাজ করেছে, তা কি তুমি দেখেছ? সে প্রত্যেকটি উচ্চ পর্বতের উপরে উঠেছে এবং প্রত্যেকটি সবুজ বৃক্ষের তলায় গিয়েছে এবং সেখানে ব্যভিচার করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোশিয় রাজার সময়ে সদাপ্রভু আমাকে কহিলেন, বিপথগামিনী ইস্রায়েল যাহা করিয়াছে, তাহা কি তুমি দেখিয়াছ? সে প্রত্যেক উচ্চ পর্ব্বতের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে গিয়া সেই সকল স্থানে ব্যভিচার করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোশিয় রাজার সময়ে সদাপ্রভু আমাকে কহিলেন, বিপথগামিনী ইস্রায়েল যাহা করিয়াছে, তাহা কি তুমি দেখিয়াছ? সে প্রত্যেক উচ্চ পর্বতের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে গিয়া সেই সকল স্থানে ব্যভিচার করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যোশিয়ের রাজত্বের সময়ে সদাপ্রভু আমাকে বললেন, “বিপথে যাওয়া ইস্রায়েল যা করেছে তা কি তুমি দেখেছ? সে সমস্ত উঁচু পাহাড়ের উপরে ও ডালপালা ছড়ানো সবুজ গাছের নীচে গিয়ে ব্যভিচার করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ ইউসিয়ার রাজত্বের সময়ে মাবুদ আমাকে বললেন, “বিপথে যাওয়া ইসরাইল যা করেছে তা কি তুমি দেখেছ? সে সমস্ত উঁচু পাহাড়ের উপরে ও ডালপালা ছড়ানো সবুজ গাছের নীচে গিয়ে জেনা করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোশিয়ের রাজত্বকালে প্রভু পরমেশ্বর আমাকে বলেছিলেন, তুমি কি দেখেছ, ইসরায়েল—ঐ নারী কি করেছে? সে আমার কাছ থেকে চলে গেছে এবং প্রতিটি পর্বতচূড়ায় ও প্রতিটি বৃক্ষের নীচে ব্যভিচারিণীর আচরণ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা যোশিয়ের সময়ে প্রভু আমার সঙ্গে কথা বললেন| প্রভু বললেন, “যিরমিয়, ইস্রায়েল যে সব খারাপ কাজ করেছে তা কি তুমি দেখেছ? তুমি কি দেখেছ সে আমার প্রতি কতটা অবিশ্বাসী ছিল? প্রত্যেকটি মূর্ত্তির সঙ্গে সে ব্যভিচারে মেতে উঠেছিল| ব্যভিচারের সাক্ষী রয়েছে প্রতিটি পর্বতশৃঙ্গ, প্রতিটি গাছের ছায়া|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু রাজা যোশিয়ের দিনের আমাকে বললেন, “ইস্রায়েল কিভাবে আমার সাথে অবিশ্বস্ততা করেছে তা কি তুমি দেখেছ? সে সমস্ত উঁচু পর্বতের উপরে ও সবুজ গাছের নীচে গিয়ে ব্যভিচারী মহিলার মত কাজ করেছে।