Jeremiah 3:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে এসব কাজ করার পর আমি বললাম, সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে ফিরে আসলো না; এবং তার বেঈমান বোন এহুদা তা দেখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ভেবেছিলাম, এসব কিছু করার পরে, সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে ফিরে এল না এবং তার অবিশ্বস্ত বোন যিহূদা তা দেখল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে এই সকল কর্ম্ম করিলে পর আমি কহিলাম, সে আমার কাছে ফিরিয়া আসিবে, কিন্তু সে ফিরিয়া আসিল না; এবং তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী যিহূদা তাহা দেখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে এই সকল কর্ম করিলে পর আমি কহিলাম, সে আমার কাছে ফিরিয়া আসিবে, কিন্তু সে ফিরিয়া আসিল না; এবং তাহার বিশ্বাসঘাতিনী ভগিনী যিহূদা তাহা দেখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ভেবেছিলাম এই সব করবার পরে সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে আসে নি আর তার অবিশ্বস্ত বোন যিহূদা তা দেখেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ভেবেছিলাম এই সব করবার পরে সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে আসে নি আর তার বেঈমান বোন এহুদা তা দেখেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ভেবেছিলাম, এসব কাজ করার পর হয়তো সে আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু না, সে আর ফিরে এল না। তার অবিশ্বাসিনী বোন যিহুদীয়া এই সবই দেখল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজের মনে ভেবেছিলাম, ‘এইবারে নিশ্চয়ই ইস্রায়েল তার সমস্ত খারাপ কাজ করে আমার কাছে ফিরে আসবে|’ কিন্তু সে ফিরে আসেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বললাম, ‘সমস্ত কিছু করার পর সে আমার কাছে ফিরে আসবে,’ কিন্তু সে আসেনি। তার অবিশ্বস্ত বোন যিহূদা দেখেছিল সে কি করেছিল।