Jeremiah 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি দেখলাম, বিপথগামিনী ইসরাইল জেনা করেছিল, এই কারণে আমি তাকে তালাক-নামা দিয়ে ত্যাগ করেছিলাম, তবুও তার বেঈমান বোন এহুদা ভয় করলো না, কিন্তু নিজেও গিয়ে জেনা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিশ্বস্ত ইস্রায়েলের ব্যভিচারের জন্য তাকে আমি ত্যাগপত্র দিয়ে দূর করে দিয়েছি। কিন্তু তাতেও তার অবিশ্বস্তা বোন যিহূদার মধ্যে কোনো ভয় আমি দেখতে পেলাম না; সেও চলে গেল এবং ব্যভিচারে লিপ্ত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি দেখিলাম, বিপথগামিনী ইস্রায়েল ব্যভিচার করিয়াছিল, এই কারণ প্রযুক্তই যদ্যপি আমি তাহাকে ত্যাগপত্র দিয়া ত্যাগ করিয়াছিলাম, তথাপি তাহার ভগিনী বিশ্বাসঘাতিনী যিহূদা ভয় করিল না, কিন্তু আপনিও গিয়া ব্যভিচার করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি দেখিলাম, বিপথগামিনী ইস্রায়েল ব্যভিচার করিয়াছিল, এই কারণ প্রযুক্তই যদ্যপি আমি তাহাকে ত্যাগপত্র দিয়া ত্যাগ করিয়াছিলাম, তথাপি তাহার ভগিনী বিশ্বাসঘাতিনী যিহূদা ভয় করিল না, কিন্তু আপনিও গিয়া ব্যভিচার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিপথে যাওয়া ইস্রায়েলকে আমি ত্যাগপত্র দিয়েছিলাম এবং তার সমস্ত ব্যভিচারের জন্য তাকে দূর করে দিয়েছিলাম। কিন্তু আমি দেখলাম তার অবিশ্বস্ত বোন যিহূদার কোন ভয় নেই; সে-ও গিয়ে ব্যভিচার করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিপথে যাওয়া ইসরাইলকে আমি তালাক-নামা দিয়েছিলাম এবং তার সমস্ত জেনার জন্য তাকে দূর করে দিয়েছিলাম। কিন্তু আমি দেখলাম তার বেঈমান বোন এহুদার কোন ভয় নেই; সে-ও গিয়ে জেনা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া এটাও দেখতে পেল যে, আমি ইসরায়েলকে পরিত্যাগ করলাম এবং দূর করে তাকে তাড়িয়ে দিলাম, কারণ সে আমার কাছ থেকে চলে গিয়ে পতিতাবৃত্তি নিয়েছে। তবুও যিহুদীয়া, ইসরায়েলের বোন, এতে একটুকুও ভয় পেল না। সে-ও পতিতাবৃত্তি গ্রহণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের মতোই বিশ্বাসঘাতক তার বোন যিহূদাও স্বচক্ষে দেখেছিল তার দিদির ব্যভিচার| ইস্রায়েলের এই বিশ্বাসঘাতকতার জন্য আমি তাকে ত্যাগ করেছিলাম| ইস্রায়েলের এই দশা দেখে তার বিশ্বাসঘাতক বোন যিহূদা কিন্তু এতটুকু শঙ্কিত হয়নি| আমার বিধানে যিহূদা ভীত হবার পরিবর্তে সে দিদির প্রদর্শিত পথেই চলতে শুরু করেছিল| সেও অবশেষে পতিতার মতো আচরণ শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং আমি দেখলাম যে এই সব কারণের জন্য সে ব্যভিচার করেছিল। বিপথগামী ইস্রায়েল! আমি তাকে দূর করে দিয়েছিলাম এবং ত্যাগপত্র দিয়েছিলাম। কিন্তু বিশ্বাসঘাতক বোন যিহূদা ভয় করলো না এবং বাইরে গিয়ে ব্যভিচারী মহিলার মত কাজ করল।