Jeremiah 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার জেনার নির্লজ্জতায় দেশ নাপাক হয়েছিল; সে পাথর ও কাঠের সঙ্গে জেনা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু ইস্রায়েলের নীতিভ্রষ্টতা তার কাছে গুরুত্বহীন তাই, সে দেশকে কলুষিত করেছে এবং কাঠ ও পাথরের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার ব্যভিচারের নির্লজ্জতায় দেশ অশুচি হইয়াছিল; সে প্রস্তর ও কাষ্ঠের সহিত ব্যভিচার করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার ব্যভিচারের নির্লজ্জতায় দেশ অশুচি হইয়াছিল; সে প্রস্তর ও কাষ্ঠের সহিত ব্যভিচার করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ব্যভিচারের কাজ তার কাছে কিছুই মনে হয় নি বলে সে পাথর ও কাঠের দেব-দেবতার সংগে ব্যভিচার করে দেশকে অশুচি করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার জেনার কাজ তার কাছে কিছুই মনে হয় নি বলে সে পাথর ও কাঠের দেব-দেবীর সংগে জেনা করে দেশকে নাপাক করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর জন্যে সে একটুও লজ্জিত হল না। গাছ-পাথর পূজা করে ব্যভিচারের কদাচারে দেশকে অশুচি করে তুলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ব্যভিচারিতায লিপ্ত হয়ে যিহূদাও তার দেশকে কলঙ্কিত করল| সে কাঠের এবং পাথরের মূর্ত্তিসমূহ পূজো করে ব্যভিচার করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা তার কাছে কিছুই মনে হয়নি যে সে দেশকে অশুচি করছে, তাই তারা পাথর ও কাঠ দিয়ে মূর্ত্তি তৈরী করলো।