Jeremiah 30:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে আমার গোলাম ইয়াকুব, ভয় করো না, মাবুদ এই কথা বলেন; হে ইসরাইল, নিরাশ হয়ো না; কেননা দেখ, আমি দূর থেকে তোমাকে ও বন্দীদশার দেশ থেকে তোমার বংশকে নিস্তার করবো; ইয়াকুব ফিরে এসে নির্ভয়ে ও নিশ্চিন্তে থাকবে, কেউ তাকে ভয় দেখাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তাই, হে যাকোবের কুল, আমার দাস, তোমরা ভয় কোরো না; হে ইস্রায়েল কুল, তোমরা নিরাশ হোয়ো না,’ সদাপ্রভু এই কথা বলেন। ‘আমি নিশ্চিতরূপে তোমার এক দূরবর্তী স্থান থেকে তোমাকে ও নির্বাসনের দেশ থেকে তোমার বংশধরদের রক্ষা করব। যাকোব পুনরায় শান্তি ও নিরাপত্তা লাভ করবে, আর কেউ তাদের ভয় দেখাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে আমার দাস যাকোব, ভয় করিও না, ইহা সদাপ্রভু কহেন; হে ইস্রায়েল, নিরাশ হইও না; কেননা দেখ, আমি দূর হইতে তোমাকে ও বন্দিদশার দেশ হইতে তোমার বংশকে নিস্তার করিব; যাকোব ফিরিয়া আসিয়া নির্ভয় ও নিশ্চিন্ত থাকিবে, কেহ তাহাকে ভয় দেখাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে আমার দাস যাকোব, ভয় করিও না, ইহা সদাপ্রভু কহেন; হে ইস্রায়েল, নিরাশ হইও না; কেননা দেখ, আমি দূর হইতে তোমাকে ও বন্দিদশার দেশ হইতে তোমার বংশকে নিস্তার করিব; যাকোব ফিরিয়া আসিয়া নির্ভয়ে ও নিশ্চিন্তে থাকিবে, কেহ তাহাকে ভয় দেখাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই হে আমার দাস যাকোব, ভয় কোরো না; হে ইস্রায়েল, উৎসাহহীন হোয়ো না। আমি দূরের জায়গা থেকে তোমাকে ও বন্দী থাকা দেশ থেকে তোমার সন্তানদের নিশ্চয়ই উদ্ধার করব। যাকোব আবার শান্তি ও নিরাপদ বোধ করবে এবং কেউ তাকে ভয় দেখাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই হে আমার গোলাম ইয়াকুব, ভয় কোরো না; হে ইসরাইল, উৎসাহহীন হোয়ো না। আমি দূরের জায়গা থেকে তোমাকে ও বন্দী থাকা দেশ থেকে তোমার সন্তানদের নিশ্চয়ই উদ্ধার করব। ইয়াকুব আবার শান্তি ও নিরাপদ বোধ করবে এবং কেউ তাকে ভয় দেখাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার প্রজাবৃন্দ, তোমরা ভীত হয়ো না, হে ইসরায়েল জাতি, শঙ্কা এনো না মনে, সেই সুদূর নির্বাসন থেকে তোমাদের আমি উদ্ধার করে আনব, যে দেশে বন্দী হয়ে আছ তোমরা। ফিরে আসবে তোমরা আপন ঘরে, বাস করবে শান্তিতে, হবে নিরাপদ। কেউ আর তোমাদের ভয়ার্ত করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং যাকোব, আমার ভৃত্যদের ভয় পেও না!” “ইস্রায়েল ভয় পেও না| আমি তোমাকে রক্ষা করব| রক্ষা করব বন্দীদের পরবর্তী উত্তরপুরুষদেরও| আমি তাদের নির্বাসন থেকে ফিরিয়ে আনব| আবার যাকোব শান্তি ফিরে পাবে| লোকরা তাকে আর বিরক্ত করবে না| সেখানে আর কোন শত্রু থাকবে না যাকে আমার লোকরা ভয় পাবে| এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি, আমার দাস যাকোব, ভয় কোরো না’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘ইস্রায়েল, আতঙ্কিত হোয়ো না। কারণ দেখ, আমি অনেক দূর থেকে তোমাকে ও বন্দীদশায় থাকা দেশ থেকে তোমার বংশধরদের ফিরিয়ে আনবো। যাকোব ফিরে আসবে ও শান্তিতে থাকবে; সে নিরাপদে থাকবে এবং সেখানে কোনো ভয় থাকবে না।