Jeremiah 30:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমার উদ্ধারের জন্য আমিই তোমার সহবর্তী, মাবুদ এই কথা বলেন; কারণ আমি যাদের মধ্যে তোমাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, সেসব জাতিকে নিঃশেষে সংহার করবো; তোমাকে নিঃশেষে সংহার করবো না, কিন্তু ন্যায়বিচার করে শাস্তি দেব, কোন মতে অদণ্ডিত রাখবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার সঙ্গে আছি ও তোমাকে রক্ষা করব,’ সদাপ্রভু এই কথা বলেন। ‘আমি যেসব দেশে তোমাকে নির্বাসিত করেছিলাম, যদিও আমি সেইসব জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করি, আমি তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না। আমি কেবলমাত্র ন্যায়পরায়ণতায় তোমার বিচার করব; আমি সম্পূর্ণরূপে তোমাকে অদণ্ডিত রাখব না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমার পরিত্রাণার্থে আমিই তোমার সহবর্ত্তী, ইহা সদাপ্রভু কহেন; কারণ আমি যাহাদের মধ্যে তোমাকে ছিন্নভিন্ন করিয়াছি, সেই সমস্ত জাতিকে নিঃশেষে সংহার করিব; তোমাকে নিঃশেষে সংহার করিব না, কিন্তু বিচারানুরূপ শাস্তি দিব, কোন মতে অদণ্ডিত রাখিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমার পরিত্রাণার্থে আমিই তোমার সহবর্তী, ইহা সদাপ্রভু কহেন; কারণ আমি যাহাদের মধ্যে তোমাকে ছিন্নভিন্ন করিয়াছি, সেই সমস্ত জাতিকে নিঃশেষে সংহার করিব; তোমাকে নিঃশেষে সংহার করিব না, কিন্তু বিচারানুরূপ শাস্তি দিব, কোন মতে অদণ্ডিত রাখিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার সংগে সংগে আছি এবং আমি তোমাকে উদ্ধার করব। যে সব জাতির মধ্যে আমি তোমাদের ছড়িয়ে রেখেছিলাম আমি তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করব, কিন্তু তোমাদের আমি সম্পূর্ণভাবে ধ্বংস করব না। তবে একেবারে শাস্তি না দিয়েও আমি তোমাদের ছাড়ব না, কিন্তু ন্যায়বিচার দিয়ে আমি তোমাদের শাসন করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার সংগে সংগে আছি এবং আমি তোমাকে উদ্ধার করব। যে সব জাতির মধ্যে আমি তোমাদের ছড়িয়ে রেখেছিলাম আমি তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করব, কিন্তু তোমাদের আমি সম্পূর্ণভাবে ধ্বংস করব না। তবে একেবারে শাস্তি না দিয়েও আমি তোমাদের ছাড়ব না, কিন্তু ন্যায়বিচার দিয়ে আমি তোমাদের শাসন করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের কাছে আসব, উদ্ধার করব তোমাদের, যেখানে আমি তোমাদের ছড়িয়ে দিয়েছিলাম সেই সব দেশের সমস্ত জাতিকে আমি করব ধ্বংস, কিন্তু তোমাদের ধ্বংস করব না। জেনো, দণ্ড তোমরা পাবেই,তবে, সে দণ্ড হবে ন্যায়সঙ্গত। আমি, প্রভু পরমেশ্বর, বলছি এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা ও ইস্রায়েলের লোকরা আমি তোমাদের সঙ্গে আছি|” এই হল প্রভুর বার্তা| “আমি তোমাদের রক্ষা করবো| একথা সত্যি যে আমি তোমাদের অন্য দেশে পাঠিয়েছিলাম| আমি ঐসব দেশগুলিকে ধ্বংস করব, কিন্তু তোমাদের আমি ধ্বংস করব না| খারাপ কাজের শাস্তি তোমাদের পেতেই হবে| আমি তোমাদের ন্যায্যভাবে শিক্ষা দেব| আমি তোমাদের শাস্তি না নিয়ে যেতে দেব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তোমার সঙ্গে আছি’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘তোমায় উদ্ধার করার জন্য। তখন যেখানে আমি তোমাকে ছড়িয়ে দিয়েছিলাম, সেই সমস্ত জাতিকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করব। কিন্তু তোমাকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করব না, যদিও আমি যথাযথ ভাবে তোমাকে শিক্ষা দেব, শাস্তি না দিয়ে তোমাকে ছাড়ব না’।