Jeremiah 30:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পক্ষ সমর্থন করার কেউই নেই; তোমার ক্ষত ভাল করার ওষুধ নেই, তোমার সুস্থতা লাভ করার কোন আশাও নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার জন্য কেউ মিনতি করে না, তোমার ঘায়ের কোনো প্রতিকার নেই, তোমার জন্য কোনো রোগনিরাময় নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পক্ষ সমর্থন করিবার কেহই নাই; তোমার ব্রণ ভাল করিবার ঔষধ নাই, তোমার পটিও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পক্ষ সমর্থন করিবার কেহই নাই; তোমার ব্রণ ভাল করিবার ঔষধ নাই, তোমার পটিও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার পক্ষে কথা বলবার কেউ নেই, তোমার ঘায়ের ওষুধ নেই, তোমার ভাল হওয়ার কোন আশাও নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পক্ষে কথা বলবার কেউ নেই, তোমার আঘাতের ওষুধ নেই, তোমার ভাল হওয়ার কোন আশাও নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ নেই তোমাদের যত্ন নেবার, ক্ষতের কোনও চিকিৎসাও নেই, কোনও আশা নেই আরোগ্যের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কোন ব্যক্তি নেই যে তোমাদের ক্ষতের যত্ন নিতে পারে| তাই তোমাদের আঘাত সারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পক্ষে সমর্থন করার কেউ নেই; তোমার আঘাত সুস্থ করার কোনো ওষুধ নেই।