Jeremiah 30:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার প্রেমিকরা সকলে তোমাকে ভুলে গেছে, তারা তোমার খোঁজ করে না; কারণ আমি তোমাকে দুশমনদের আঘাতের মত আঘাত করেছি, নির্দয়ের মত শাস্তি দিয়েছি; কেননা তোমার অপরাধ বহুল, তোমার গুনাহ্‌ প্রবল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সব প্রেমিক তোমাকে ভুলে গেছে; তারা তোমার জন্য কোনো চিন্তা করে না। আমি তোমাকে শত্রুর মতো আঘাত করেছি এবং নিষ্ঠুর ব্যক্তির মতো তোমাকে শাস্তি দিয়েছি, কারণ তোমার অপরাধ অত্যন্ত বেশি তোমার পাপসকল অনেক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার প্রেমকারিগণ সকলে তোমাকে ভুলিয়া গিয়াছে, তাহারা তোমার অন্বেষণ করে না; কারণ আমি তোমাকে শত্রুর আঘাতের ন্যায় আঘাত করিয়াছি, নির্দ্দয়ের ন্যায় শাস্তি দিয়াছি; কেননা তোমার অপরাধ বহুল, তোমার পাপ প্রবল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার প্রেমকারিগণ সকলে তোমাকে ভুলিয়া গিয়াছে, তাহারা তোমার অন্বেষণ করে না; কারণ আমি তোমাকে শত্রুর আঘাতের ন্যায় আঘাত করিয়াছি, নির্দয়ের ন্যায় শাস্তি দিয়াছি; কেননা তোমার অপরাধ বহুল, তোমার পাপ প্রবল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সব প্রেমিকেরা তোমাকে ভুলে গেছে; তারা তোমার বিষয় ভাবে না। আমি তোমাকে শত্রুর আঘাতের মত আঘাত করেছি এবং নিষ্ঠুরের মত শাস্তি দিয়েছি, কারণ তোমার অন্যায় খুব বেশী আর তোমার পাপ অনেক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সব প্রেমিকেরা তোমাকে ভুলে গেছে; তারা তোমার বিষয় ভাবে না। আমি তোমাকে শত্রুর আঘাতের মত আঘাত করেছি এবং নিষ্ঠুরের মত শাস্তি দিয়েছি, কারণ তোমার অন্যায় খুব বেশী আর তোমার গুনাহ্‌ অনেক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেমিকেরা ভুলে গেছে তোমাদের, তাদের কাছে তোমাদের আর কোনও মূল্য নেই। শত্রুর মত আমি তোমাদের আক্রমণ করেছি, কঠোর হয়েছে দণ্ড, কারণ অসংখ্য তোমাদের পাপ, দুষ্টতারও নেই কোনও সীমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বহু দেশের সঙ্গে বন্ধুত্ব পাতিযেছিলে কিন্তু তোমাদের দিকে তারা প্রয়োজনের সময় ফিরেও তাকায়নি| তোমাদের বন্ধুরা তোমাদের ভুলে গিয়েছে| আমি তোমাদের শত্রুর মতো কঠিন আঘাত করেছিলাম| আমি তোমাদের কঠোর শাস্তি দিয়েছিলাম| তোমরা বহু মারাত্মক পাপ করেছিলে বলে তোমাদের সঙ্গে আমি ঐ ব্যবহার করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সব প্রেমিকেরা তোমাকে ভুলে গেছে। তারা তোমার খোঁজ করে না। কারণ তোমার প্রচুর অপরাধ ও অসংখ্য পাপের জন্য আমি তোমাকে শত্রুর আঘাতের মত আঘাত করেছি এবং নিষ্ঠুরের মত শাস্তি দিয়েছি।