Jeremiah 30:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যারা তোমাকে গ্রাস করে, তাদের সকলকে গ্রাস করা হবে; তোমার দুশমনদের সকলেই বন্দীদশার স্থানে যাবে; এবং যারা তোমার সম্পত্তি লুট করে, তারা লুণ্ঠিত হবে; ও যারা তোমার দ্রব্য হরণ করে, তাদের দ্রব্য আমি হরণ করাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু যারা তোমাকে গ্রাস করে, তাদের সবাইকে গ্রাস করা হবে; তোমার সব শত্রু নির্বাসিত হবে। যারা তোমাকে লুণ্ঠন করে, তাদের লুন্ঠিত করা হবে; যারা তোমার দ্রব্য হরণ করছে, তাদের দ্রব্যসকল আমিও হরণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যাহারা তোমাকে গ্রাস করে, তাহারা সকলে গ্রাসিত হইবে; তোমার বিপক্ষগণ সকলেই বন্দি-দশার স্থানে যাইবে; এবং যাহারা তোমার সম্পত্তি লুট করে, তাহারা লুটিত হইবে; ও যাহারা তোমার দ্রব্য হরণ করে, সেই সকলের দ্রব্য আমি হরণ করাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যাহারা তোমাকে গ্রাস করে, তাহারা সকলে গ্রাসিত হইবে; তোমার বিপক্ষগণ সকলেই বন্দিদশার স্থানে যাইবে; এবং যাহারা তোমার সম্পত্তি লুট করে, তাহারা লুন্ঠিত হইবে; ও যাহারা তোমার দ্রব্য হরণ করে, সেই সকলের দ্রব্য আমি হরণ করাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু যারা তোমাকে শেষ করে দিচ্ছে তাদের সবাইকে শেষ করে ফেলা হবে; তোমার সব শত্রুরা বন্দীদশায় যাবে। যারা তোমাকে লুট করছে তাদেরও লুট করা হবে; যারা তোমার জিনিস কেড়ে নিচ্ছে আমি তাদের জিনিসও কেড়ে নিতে দেব। লোকে তোমাকে বলে, ‘এই সেই দূর করে দেওয়া সিয়োন যার খোঁজ কেউ করে না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু যারা তোমাকে শেষ করে দিচ্ছে তাদের সবাইকে শেষ করে ফেলা হবে; তোমার সব শত্রুরা বন্দীদশায় যাবে। যারা তোমাকে লুট করছে তাদেরও লুট করা হবে; যারা তোমার জিনিস কেড়ে নিচ্ছে আমি তাদের জিনিসও কেড়ে নিতে দেব। লোকে তোমাকে বলে, ‘এই সেই দূর করে দেওয়া সিয়োন যার খোঁজ কেউ করে না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এখন যারা গ্রাস করবে তোমাদের, তারাও পাবে না অব্যাহতি। তোমাদের সব শত্রুদের নিয়ে যাওয়া হবে বন্দী করে। যারা তোমাদের নিপীড়ন করে, নিপীড়িত হবে তারা, যারা তোমাদের দ্রব্য লুণ্ঠন করে, তারাও হবে লুণ্ঠিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভু, তোমাদের ধ্বংস করেছিলাম| কিন্তু এখন ওদের ধ্বংস হবার পালা| ইস্রায়েল ও যিহূদা তোমাদের শত্রুরা এবার বন্দী হবে| ওরা তোমাদের জিনিস চুরি করেছিল| এবার অন্যরা ওদের জিনিসপত্র চুরি করবে| ওরা যুদ্ধের সময় তোমাদের জিনিস নিয়ে গিয়েছিল| এবার যুদ্ধের সময় ওদের জিনিস অন্যরা নিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যারা তোমাকে গিলে ফেলে, তাদেরও গিলে ফেলা হবে এবং তোমার সমস্ত বিপক্ষের লোকেরা বন্দীদশায় যাবে। কারণ যারা তোমাকে লুট করেছে তারাও লুটিত হবে এবং যারা তোমার জিনিস হরণ করে, আমি তাদের জিনিস হরণ করব।