Jeremiah 30:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে আনবো ও তোমার ক্ষতগুলো ভাল করবো, মাবুদ এই কথা বলেন, কেননা তারা বলে, এ দূরীকৃতা, এ সেই সিয়োন, যার খোঁজ কেউ করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমার স্বাস্থ্য আমি ফিরিয়ে দেব ও তোমার ক্ষতসকলের নিরাময় করব,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ তোমাকে জাতিভ্রষ্ট বলা হয়, সিয়োনের তত্ত্বাবধান কেউ করে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, ও তোমার ক্ষত সকল ভাল করিব, ইহা সদাপ্রভু কহেন, কেননা তাহারা বলে, এ দূরীকৃতা, এ সেই সিয়োন, যাহার অন্বেষণ কেহ করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, ও তোমার ক্ষত সকল ভাল করিব, ইহা সদাপ্রভু কহেন, কেননা তাহারা বলে, এ দূরীকৃতা, এ সেই সিয়োন, যাহার অন্বেষণ কেহ করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তবুও আমি তোমার স্বাস্থ্য ফিরাব এবং তোমার ঘা ভাল করে দেব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তবুও আমি তোমার স্বাস্থ্য ফিরাব এবং তোমার আঘাত ভাল করে দেব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘সিয়োন আজ সমাজচ্যুত, পতিত, নেই কেউ তাকে দেখবার’ —একথা তোমার শত্রুরা বললেও, আমি তোমাকে আবার সুস্থ করে তুলব, আরোগ্য করব তোমার সমস্ত ক্ষত। আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের আবার স্বাস্থ্যবান করে তুলব| আমি তোমাদের ক্ষত সারিয়ে দেব|” এই হল প্রভুর বার্তা| “কেন? কারণ লোকরা তোমাদের জাতিচ্যূত বলে উল্লেখ করেছে| ওরা বলেছিল, ‘সিয়োনকে দেখাশোনা করবার কেউ নেই|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তোমার সুস্থতা ফিরিয়ে আনবো; আমি তোমার ক্ষত সুস্থ করব’। এটি সদাপ্রভুর ঘোষণা, ‘আমি এটা করব কারণ তারা তোমায় বলেছে, সমাজচ্যুত, সিয়োনের খোঁজ কেউ করে না’।