Jeremiah 30:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, দেখ, আমি ইয়াকুবের তাঁবুগুলোর বন্দীদশা ফিরাব ও তার সমস্ত আবসের প্রতি করুণা করবো; তাতে নগর তার উপপর্বতের উপরে নির্মিত হবে ও রাজপুরীতে রীতিমত মানুষের বসতি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু এই কথা বলেন: “ ‘আমি যাকোবের তাঁবুগুলি পুনঃপ্রতিষ্ঠিত করব এবং তার আবাসগুলির প্রতি মমতা করব; ধ্বংসস্তূপের মধ্য থেকে সেই নগর পুনর্নির্মিত হবে এবং রাজপ্রাসাদ পুনরায় যথাস্থানে নির্মিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যাকোবের তাম্বু সকলের বন্দি-দশা ফিরাইব, ও তাহার আবাস সকলের প্রতি করুণা করিব; তাহাতে নগর আপন উপপর্ব্বতের উপরে নির্ম্মিত হইবে, ও রাজপুরীতে রীতিমত মানুষের বসতি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি যাকোবের তাম্বু সকলের বন্দিদশা ফিরাইব, ও তাহার আবাস সকলের প্রতি করুণা করিব; তাহাতে নগর আপন উপপর্বতের উপরে নির্মিত হইবে, ও রাজপুরীতে রীতিমত মনুষ্যের বসতি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমি যাকোবের বংশের লোকদের অবস্থা ফিরাব এবং তাদের উপরে মমতা করব। শহরটাকে তার ধ্বংসস্থানের উপরে আবার গড়ে তোলা হবে আর রাজবাড়ীটা দাঁড়িয়ে থাকবে তার আগের জায়গায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি ইয়াকুবের বংশের লোকদের অবস্থা ফিরাব এবং তাদের উপরে মমতা করব। শহরটাকে তার ধ্বংসস্থানের উপরে আবার গড়ে তোলা হবে আর রাজবাড়ীটা দাঁড়িয়ে থাকবে তার আগের জায়গায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, আমি আমার প্রজাদের পুনঃপ্রতিষ্ঠিত করব তাদের আপন দেশে, আর করুণা বর্ষণ করব প্রতিটি পরিবারের উপর। পুনর্গঠিত হবে জেরুশালেম, রাজপ্রাসাদের সংস্কার হবে নতুন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন: “যাকোব পরিবারগোষ্ঠীর লোকরা বর্তমানে নির্বাসিত হলেও তারা ফিরে আসবে এবং আমি যাকোবের বাড়ীগুলির ওপর করুণা দেখাব| এখন শহরটি ধ্বংসপ্রাপ্ত গৃহগুলি দ্বারা আবৃত একটি শূন্য পাহাড় মাত্র| কিন্তু এই শহর আবার পুনর্নিমিত হবে এবং আবার রাজপ্রাসাদ তৈরী হবে নির্দিষ্ট স্থানে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, আমি যাকোবের তাঁবুর ভাগ্য ফিরিয়ে আনব এবং তাদের বাড়িকে দয়া করব। তখন ধ্বংসস্তূপের উপরে একটি শহর গড়ে তোলা হবে এবং একটি দুর্গ আবার তার আগের জায়গায় দাঁড়িয়ে থাকবে।