Jeremiah 30:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই স্থানের মধ্য থেকে প্রশংসা-গজল ও আনন্দকারীদের ধ্বনি বের হবে; আর আমি লোকদের বৃদ্ধি করবো, তারা হ্রাস পাবে না; আমি তাদেরকে গৌরবান্বিত করবো, তারা আর লঘু থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্য থেকে উঠে আসবে ধন্যবাদের গান, আর শোনা যাবে আনন্দোল্লাসের স্বর। আমি তাদের সংখ্যা বৃদ্ধি করব, তাদের সংখ্যা হ্রাস হবে না; আমি তাদের সম্মান ফিরিয়ে দেব, তারা আর কখনও উপেক্ষিত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই স্থানের মধ্য হইতে স্তবগান ও আনন্দকারীদের ধ্বনি নির্গত হইবে; আর আমি লোকদের বৃদ্ধি করিব, তাহারা হ্রাস পাইবে না; আমি তাহাদিগকে গৌরবান্বিত করিব, তাহারা আর লঘু থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই স্থানের মধ্য হইতে স্তবগান ও আনন্দকারীদের ধ্বনি নির্গত হইবে; আর আমি লোকদের বৃদ্ধি করিব, তাহারা হ্রাস পাইবে না; আমি তাহাদিগকে গৌরবান্বিত করিব, তাহারা আর লঘু থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলো থেকে বের হবে ধন্যবাদের গান আর আনন্দের শব্দ। আমি তাদের লোকসংখ্যা বাড়াব, তারা কমে যাবে না। আমি তাদের সম্মানিত করে তুলব, তাদের কেউ তুচ্ছ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলো থেকে বের হবে শুকরিয়ার কাওয়ালী আর আনন্দের শব্দ। আমি তাদের লোকসংখ্যা বাড়াব, তারা কমে যাবে না। আমি তাদের সম্মানিত করে তুলব, তাদের কেউ তুচ্ছ করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের অধিবাসী মুখর হবে স্তবে ও প্রশংসায়, মহানন্দে তুলবে জয়ধ্বনি। আমার আশিসে তারা বেড়ে চলবে সংখ্যায়, আমারই আশীর্বাদ তাদের এনে দেবে গৌরব ও সম্মান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার শহরটি গমগম করবে লোকদের গানে ও প্রশংসায়| কেউ তাদের উপহাস করবে না| আমি যিহূদা ও ইস্রায়েলের লোকদের অনেক সন্তান দেব| আমি তাদের জন্য গৌরব আনব| কেউ তাদের নীচ নজরে দেখবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেখান থেকে প্রশংসা গান ও উল্লাসের শব্দ বের হবে, কারণ আমি তাদের বৃদ্ধি করব ও হ্রাস পাবে না। আমি তাদের সম্মানিত করব, তাই তারা নত হবে না।