Jeremiah 30:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, আমি তোমার কাছে যেসব কথা বলেছি, সেসব একটি কিতাবে লিখে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি, সেগুলি একটি পুস্তকে লিখে নাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি তোমার কাছে যে সকল কথা বলিয়াছি, সে সমস্ত একখানি পুস্তকে লিখিয়া রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি তোমার কাছে যে সকল কথা বলিয়াছি, সেই সমস্ত একখানি পুস্তকে লিখিয়া রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি, আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি তা সব তুমি একটা বইয়ে লিখে রাখ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ বলছি, আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি তা সব তুমি একটা কিতাবে লিখে রাখ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাকে বললেন, আমি যা কিছু তোমাকে বলেছি, সব একটা পুস্তকে লেখ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের ঈশ্বর প্রভু বললেন, “আমি যা বলেছি, যিরমিয়, তুমি তা একটি খাতায় লিখে রাখো| তারপর তা দিয়ে তুমি নিজের জন্য এই বইটি লিখো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেছেন, ‘আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি, তা তুমি নিজের জন্য একটি গোটানো বইয়ে লেখ।