Jeremiah 30:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের সন্তান-সন্ততি আগের মত হবে, তাদের মণ্ডলী আমার সম্মুখে স্থিরীকৃত হবে; এবং যারা তাদের প্রতি জুলুম করে, সেই সকলকে আমি দণ্ড দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ছেলেমেয়েরা পুরোনো দিনের মতো হবে, তাদের সমাজ আমার সামনে প্রতিষ্ঠিত হবে; আমি তাদের অত্যাচারীদের শাস্তি দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের সন্তানসন্ততি পূর্ব্বমত হইবে, তাহাদের মণ্ডলী আমার সম্মুখে স্থিরীকৃত হইবে; এবং যাহারা তাহাদের প্রতি উপদ্রব করে, সেই সকলকে আমি দণ্ড দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের সন্তানসন্ততি পূর্বমত হইবে, তাহাদের মণ্ডলী আমার সম্মুখে স্থিরীকৃত হইবে; এবং যাহারা তাহাদের প্রতি উপদ্রব করে, সেই সকলকে আমি দণ্ড দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের ছেলেমেয়েরা আগের দিনের মতই হবে, আর আমার সামনেই তাদের সমাজ স্থাপিত হবে। যারা তাদের অত্যাচার করবে আমি তাদের শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের ছেলেমেয়েরা আগের দিনের মতই হবে, আর আমার সামনেই তাদের সমাজ স্থাপিত হবে। যারা তাদের জুলুম করবে আমি তাদের শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি পুনরুদ্ধার করব এই জাতির হৃত গৌরব, প্রতিষ্ঠিত করব তাকে আপন ক্ষমতায়। তাকে যে নিপীড়ন করবে, আমার দণ্ড থেকে কখনও সে পাবেনা নিস্তার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক আগে যেমন ইস্রায়েলের পরিবার ছিল তেমনই হবে যাকোবের পরিবার| যিহূদা ও ইস্রায়েলের যেমন পরিবার ছিল তেমনই হবে যাকোবের পরিবার| যিহূদা ও ইস্রায়েলকে আমি শক্তিশালী করে তুলব| এবং যারা তাদের ক্ষতি করার চেষ্টা করবে আমি তাদের শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের ছেলেমেয়েরা আগের মতই হবে এবং আমার সামনেই তাদের মণ্ডলী স্থাপিত হবে যখন আমি তাদের সবাইকে শাস্তি দেব, এখন যারা তাদের যন্ত্রণা দেয়।