Jeremiah 30:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের অধিপতি তাদেরই মধ্যে এক জন হবেন ও তাদের মধ্যে উৎপন্ন এক জন ব্যক্তি তাদের শাসনকর্তা হবেন; আর আমি তাঁকে আমার নিকটস্থ করবো, তিনি আমার কাছে আসবেন; কেননা তিনি কে, যিনি আমার কাছে আসতে সাহস পেয়েছেন? মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের নেতা তাদেরই মধ্যে একজন হবে; তাদের শাসক তাদেরই মধ্য থেকে উঠে আসবে। আমি তাকে কাছে ডেকে নেব, আর সে আমার কাছে আসবে, কারণ আমি না ডাকলে, কে সাহস করে আমার কাছে আসতে পারে?’ সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের অধিপতি তাহাদেরই মধ্যে এক জন হইবেন, ও তাহাদের মধ্যে উৎপন্ন এক ব্যক্তি তাহাদের শাসনকর্ত্তা হইবেন; আর আমি তাঁহাকে আপনার নিকটস্থ করিব, তিনি আমার নিকটে আসিবেন; কেননা তিনি কে, যিনি আমার নিকটে আসিতে সাহস পাইয়াছেন? ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের অধিপতি তাহাদেরই মধ্যে একজন হইবেন, ও তাহাদের মধ্যে উৎপন্ন এক ব্যক্তি তাহাদের শাসনকর্তা হইবেন; আর আমি তাঁহাকে আপনার নিকটস্থ করিব, তিনি আমার নিকটে আসিবেন; কেননা তিনি কে, যিনি আমার নিকটে আসিতে সাহস পাইয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের নেতা হবে তাদেরই একজন; তাদের মধ্য থেকেই তাদের শাসনকর্তা উঠবে। আমি তাকে ডাকব আর সে আমার কাছে আসবে, কারণ আমি না ডাকলে কে সাহস করে আমার কাছে আসতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের নেতা হবে তাদেরই একজন; তাদের মধ্য থেকেই তাদের শাসনকর্তা উঠবে। আমি তাকে ডাকব আর সে আমার কাছে আসবে, কারণ আমি না ডাকলে কে সাহস করে আমার কাছে আসতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বজাতির মধ্য থেকে হবে তাদের শাসকের অভ্যুত্থান, স্বজাতিরই মধ্য থেকে হবে তাদের নেতার আগমন। আমি তাকে জানালে আহ্বান, সে এসে দাঁড়াবে আমার সামনে, কার এমন স্পর্দ্ধা যে অনাহূত হয়ে সামনে এসে দাঁড়ায় আমার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের নিজেদের একজনই নেতৃত্ব দেবে| সেই শাসক আমারই লোকের থেকে আসবে| তারা আমার কাছের লোক হবে| আমি তাদের নেতাকে আমার কাছে আসতে বলব এবং সে হবে আমার কাছের লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের নেতা তাদেরই মধ্যে থেকেই একজন হবে; সে তাদের মধ্য থেকেই উঠবে। যখন আমি তাদের কাছে ডাকব এবং যখন তারা আমার কাছে আসবে। যদি আমি তা না করি, কে সাহস করে আমার কাছে আসতে পারে?’ এটি সদাপ্রভুর ঘোষণা।