Jeremiah 30:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মাবুদের ঝটিকা, তাঁর প্রচণ্ড ক্রোধ, হ্যাঁ, হু হু শব্দকারী ঝটিকা বের হচ্ছে; তা দুষ্টদের মাথায় লাগবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওই দেখো সদাপ্রভুর ঝড়, তা ক্রোধে ফেটে পড়বে, এক তাড়িত ঝঞ্ঝা নেমে আসছে ঘুরে ঘুরে, তা আছড়ে পড়বে দুষ্টদের মাথায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সদাপ্রভুর ঝটিকা, তাঁহার প্রচণ্ড ক্রোধ, হাঁ, হুহু শব্দকারী ঝটিকা নির্গত হইতেছে; তাহা দুষ্টদের মস্তকে লাগিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, সদাপ্রভুর ঝটিকা, তাঁহার প্রচণ্ড ক্রোধ, হাঁ, হুহু শব্দকারী ঝটিকা নির্গত হইতেছে; তাহা দুষ্টদের মস্তকে লাগিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, সদাপ্রভুর ক্রোধ ঝড়ের মত ফেটে পড়বে, তাড়িয়ে নেওয়া একটা বাতাস ঘুরে ঘুরে দুষ্টদের মাথার উপরে নেমে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, মাবুদের রাগ ঝড়ের মত ফেটে পড়বে, তাড়িয়ে নেওয়া একটা বাতাস ঘুরে ঘুরে দুষ্টদের মাথার উপরে নেমে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের ক্রোধ যেন এক দুরন্ত ঝড়, যেন এক ভয়ঙ্কর ঘূর্ণিপ্রবাহ, যা পাপাচারীদের মাথার উপর দিয়ে গর্জন করতে করতে ছুটে চলে। যতক্ষণ না তাঁর ক্রোধ নিবৃত্ত হয়, ততক্ষণ থামে না এ গর্জন। তাঁর প্রজাবৃন্দ যথাসময়ে সুস্পষ্টভাবে বুঝতে পারবে এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ভীষণ রুদ্ধ ছিলেন! তিনি দুষ্ট ব্যক্তিদের শাস্তি দিয়েছিলেন| তার শাস্তি এসেছিল ঘূর্ণি ঝড়ের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, সদাপ্রভুর ঝড়, ক্রোধ বের হবে। এটা একটি অবিরত ঝড়। এটা দুষ্টদের মাথার উপরে ঘুরবে।