Jeremiah 30:24 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে পর্যন্ত মাবুদ তাঁর মনের অভিপ্রায় সফল ও সিদ্ধ না করেন, সেই পর্যন্ত তাঁর জ্বলন্ত ক্রোধ ফিরবে না; তোমরা শেষকালে তা বুঝতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ ফিরে যাবে না, যতক্ষণ না তিনি তাঁর অন্তরের উদ্দেশ্য পূর্ণরূপে বাস্তবায়িত করেন। আগামী সময়ে তোমরা তা উপলব্ধি করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে পর্য্যন্ত সদাপ্রভু আপন মনের অভিপ্রায় সফল ও সিদ্ধ না করেন, সে পর্য্যন্ত তাঁহার প্রজ্বলিত ক্রোধ ফিরিবে না; তোমরা শেষকালে তাহা বুঝিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে পর্যন্ত সদাপ্রভু আপন মনের অভিপ্রায় সফল ও সিদ্ধ না করেন, সেই পর্যন্ত তাঁহার প্রজ্বলিত ক্রোধ ফিরিবে না; তোমরা শেষকালে তাহা বুঝিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যে পর্যন্ত না তাঁর অন্তরের উদ্দেশ্য পুরোপুরিভাবে কাজে লাগান সেই পর্যন্ত তাঁর ভয়ংকর ক্রোধ ফিরে যাবে না। ভবিষ্যতে তোমরা এটা বুঝতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যে পর্যন্ত না তাঁর দিলের উদ্দেশ্য পুরোপুরিভাবে কাজে লাগান সেই পর্যন্ত তাঁর ভয়ংকর রাগ ফিরে যাবে না। ভবিষ্যতে তোমরা এটা বুঝতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর রোধ প্রশমিত হবে না যতক্ষণ না যেরকম পরিকল্পনা করেছেন সেই ভাবে শাস্তি দেন| শেষের দিনগুলিতে তোমরা এসব বুঝতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু যে পর্যন্ত না তাঁর অন্তরের উদ্দেশ্য পূরণ না হয়, ততক্ষণ তাঁর রোষ ফিরবে না। শেষ দিনের, তোমরা এটা বুঝতে পারবে।”