Jeremiah 30:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা, মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে আমি আমার লোক ইসরাইলের ও এহুদার বন্দীদশা ফিরাব; আর আমি তাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দিয়েছি, সেই দেশে তাদেরকে ফিরিয়ে আনবো এবং তারা তা অধিকার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন আসন্ন,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি যখন বন্দিদশা থেকে আমার প্রজা ইস্রায়েল ও যিহূদাকে ফিরিয়ে আনব এবং এই দেশে তাদের পুনরায় প্রতিষ্ঠা করব, যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের অধিকারের জন্য দিয়েছিলাম,’ সদাপ্রভু এই কথা বলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি আপন প্রজা ইস্রায়েলের ও যিহূদার বন্দি-দশা ফিরাইব; আর আমি তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তাহাদিগকে ফিরাইয়া আনিব, এবং তাহারা তাহা অধিকার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি আপন প্রজা ইস্রায়েলের ও যিহূদার বন্দিদশা ফিরাইব; আর আমি তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তাহাদিগকে ফিরাইয়া আনিব, এবং তাহারা তাহা অধিকার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ এমন দিন আসছে যখন আমি আমার লোক ইস্রায়েল ও যিহূদার অবস্থা ফিরাব এবং যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই দেশে তাদের ফিরিয়ে আনব, আর তা তাদের দখলে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ এমন দিন আসছে যখন আমি আমার বান্দা ইসরাইল ও এহুদার অবস্থা ফিরাব এবং যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই দেশে তাদের ফিরিয়ে আনব, আর তা তাদের দখলে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমার প্রজা ইসরায়েল ও যিহুদীয়াকে পুনরুদ্ধার করার সময় আসন্ন। তাদের পূর্বপুরুষদের যে দেশ আমি দিয়েছিলাম, সেই দেশে আমি আবার তাদের ফিরিয়ে আনব, তারা আবার তাদের নিজেদের স্থান অধিকার করবে। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা বলছি তা কর কারণ এমন দিন আসবে যেদিন আমি ইস্রায়েল এবং যিহূদার লোকদের নির্বাসন থেকে ফিরিয়ে আনব|” এই হল প্রভুর বার্তা| “আমি তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছিলাম সেখানে তাদের ফিরিয়ে দেব| তখন আমার লোকরা আর এক বার সেই জমির মালিকানা পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেখ, সেই দিন আসছে’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘যখন আমি আমার প্রজা, ইস্রায়েল ও যিহূদাকে পুনরুদ্ধার করব। আমি, সদাপ্রভু, এই কথা বলেছি। কারণ আমি সেই দেশে তাদের ফিরিয়ে আনব, যেটি আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম এবং যা তাদের দখলে থাকবে’।